গোলাপগঞ্জের ৭ শহিদ পরিবারকে ছাগল ও নগদ অর্থ প্রদান
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

বৈ ষ ম্য বি রো ধী আ*ন্দোলন

গোলাপগঞ্জের ৭ শহিদ পরিবারকে ছাগল ও নগদ অর্থ প্রদান

মো. বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৩১/১২/২০২৪ ০৬:৩৫:১১ পূর্বাহ্ন

গোলাপগঞ্জের ৭ শহিদ পরিবারকে ছাগল ও নগদ অর্থ প্রদান

ছবি: নিজস্ব


সিলেটের গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহিদ ৭টি পরিবারকে নগদ অর্থ ছাগল অনুদান দিয়েছে প্রবাসী সংগঠন গোলাপগঞ্জবাসী কানাডা টরেন্টো। মঙ্গলবার উপজেলার তাদের বাড়ীতে বাড়িতে গিয়ে এই অনুদান তুলে দেয়া হয়।

নগদ অর্থ ও ছাগল বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পাল, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ জুনায়েদ সাকি, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মহিউসসুন্নাহ চৌধুরী নার্জিস কানাডা টরেন্টো প্রবাসী লায়েক আহমদ চৌধুরী,,জেলা বিএনপি উপদেষ্টা ছালিক আহমদ চৌধুরী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল হক, উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, উপজেলা বিএনপির সহ সভাপতি নজরুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর জিন্নুর আহমদ চৌধুরী, উপজেলা যুবদলের সভাপতি এডভোকেট মামুন আহমদ রিপন ও যুবদল নেতা আব্দুর রহিম।

এসময় শহিূদ তাজ উদ্দিন, শহিদ ছানি আহমদ, শহিদ গৌছ উদ্দিন, শহিদ নাজমুল ইসলাম, শহিদ মিনহাজ উদ্দিন, শহিদ কামরুল ইসলাম, শহিদ হাসান আহমদ সহ ৭জন শহিদ পরিবারের হাতে নগদ ২৫ হাজার টাকা ও ৪টি ছাগল তার হাতে তুলে দেয়া হয়। এসময় শহিদ পরিবারকে সবসময় পাশে থাকার আশ্বাস দেন উপস্থিত বিএনপির নেতারা।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ