সিলেটকে ১৫৬ রানের লক্ষ্য দিলো রংপুর রাইডার্স
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

সিলেটকে ১৫৬ রানের লক্ষ্য দিলো রংপুর রাইডার্স

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩১/১২/২০২৪ ০৭:০৩:২৫ পূর্বাহ্ন

সিলেটকে ১৫৬ রানের লক্ষ্য দিলো রংপুর রাইডার্স

ছবি: সংগৃহীত


ব্যাটিংটা প্রথম দিনের মত আশানুরূপ হয়নি রংপুর রাইডার্সের। উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকার বিপক্ষে ১৯১ রান করেছিলো রংপুরের দলটি। কিন্তু দ্বিতীয় দিন দ্বিতীয় ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে ১৫৬ রানের লক্ষ্য দিতে পেরেছে নুরুল হাসান সোহানের দল।

টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন রংপুর অধিনায়ক সোহান। আগেরদিন প্রথমে ব্যাট করে জয় পাওয়ার কারণেই আত্মবিশ্বাসী সোহান ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন; কিন্তু আগের দিন সাইফ হাসান ও খুশদিল শাহরা জ্বলে উঠলেও আজ এ দু’জন ব্যর্থ। যা একটু কথা বলেছে আরেক পাকিস্তানি ইফতিখার আহমেদ এবং অধিনায়ক নুরুল হাসান সোহানের ব্যাট।

ইফতিখার আহমেদ ৪২ বল খেলে ৪৭ রান করে অপরাজিত থাকেন। অন্যদিকে অধিনায়ক নুরুল হাসান সোহান কিছুটা ঝড় তুলতে সক্ষম হন। তিনি ২৪ বলে ৪ বাউন্ডারি এবং ২ ছক্কায় করেন ৪২ রান। খুশদিল শাহ করেন ১৬ বলে ২১ রান।

শেখ মেহেদী হাসান করেন ৮ বলে ১৬ রান। এছাড়া ১৫ বলে ১২ রান করেন স্টিভেন টেলর। শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ১৫৫ রান সংগ্রহ করতে সক্ষম হয় রংপুর।

সিলেট স্ট্রাইকার্সের হয়ে ২টি করে উইকেট নেন তানজিম হাসান সাকিব ও আল আমিন হোসেন। রিসি টপলি এবং সামিউল্লাহ সিনওয়ারি নেন ১টি করে উইকেট।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ