ইলমুল ক্বিরাআত মা দ রা সা সিলেটের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

ইলমুল ক্বিরাআত মা দ রা সা সিলেটের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ৩১/১২/২০২৪ ১০:১৭:১৭ পূর্বাহ্ন

ইলমুল ক্বিরাআত মা দ রা সা সিলেটের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ছবি : সংগৃহীত


ইলমুল ক্বিরাআত মাদরাসা সিলেটের উদ্বোধনী ক্লাস উপলক্ষে  আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সকালে পশ্চিম দরগাহ মহল্লায় এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্বে করেন আল কোরআন ওয়াসসুন্নাহ শিক্ষা কেন্দ্রের পরিচালনা কমিটির সভাপতি ইয়াহিয়া আহমদ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম। উদ্বোধনী বক্তব্য রাখেন আল কোরআন ওয়াসসুন্নাহ শিক্ষা কেন্দ্রের সেক্রেটারি, মদন মোহন কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফরিদ আহমদ।

উদ্বোধনী ক্লাসে ক্বোরআনুল কারীম বিষয়ে পাঠদান করান ইলমুল ক্বিরাআত মাদরাসা সিলেটের মুহতামিম ও আল কোরআন শিক্ষা পরিষদের সভাপতি শায়খুল কোররা মাওলানা ক্বারী সিরাজুল ইসলাম। ভিডিও কনফারেন্সে ইলমুল ক্বিরাআত ও এ্যারাবিক বিষয়ে পাঠদান করান মিশরের আল আযহার বিশ্ববিদ্যালয়ের হাফিজ মাওলানা ক্বারী এস এম আমানাত উল্লাহ আল হেলাল। ইংরেজি বিষয়ে পাঠদান করান দক্ষিণ সুরমা নূর জাহান মহিলা ডিগ্রি কলেজের অধ্যাপক এম.এ বায়াছ। স্বাস্থ্য রক্ষার প্রয়োজনীয়তা ও পদ্ধতি বিষয়ে আলোচনা করেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের অধ্যাপক ডা. মুহসিনুজ্জামান খাঁন।

ইলমুল ক্বিরাআত মাদ্রাসা সিলেটের শিক্ষক হাফিজ মাওলানা ছহুল আহমদের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্বারী জহির উদ্দিন, মাওলানা ক্বারী হুসাইন আহমদ ইসলাহ, মাওলানা ক্বারী আখতার হুসাইন, অভিভাবক ইমদাদুর রহমান, মুহাম্মদ খলিলুর রহমান, মামুন আহমদ, ইয়ামিন আহমদ চৌধুরী, আলেক মিয়া, সাইফুর রহমান মিন্টু। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইলমুল ক্বিরাআত মাদ্রাসার শিক্ষার্থী উবায়দুর রহমান রিশাদ, তানজিল আহমদ। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন জামেয়া মাদিনাতুল উলুম খাসদবীরের মুহাদ্দিস হাফিজ মাওলানা মঞ্জুর আহমদ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ধর্মীয় শিক্ষা অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। আরবি ভাষার ভাষাভাষী হওয়া, যেমন মাতৃভাষায় আমরা দক্ষতা করেছি ঠিত তেমনি। মহাগ্রন্থ আল কোরআনকে হৃদয়ে লালন করে কলবে ধারন করতে হবে। সহী শুদ্ধভাবে কোরআন পাঠ করতে হলে আরবী পড়াতে শিক্ষার্থীদের আরো পারদর্শী হতে হবে। শিক্ষার্থীরা ইলমুল ক্বিরআত শিক্ষায় শিক্ষিত হলে পরিপূর্ণ হাফিজ ও ক্বারী হওয়ার পাশাপাশি কোরআন শিক্ষায় দক্ষতা অর্জন করতে পারবেন। বক্তারা আল কোরআন শিক্ষা পরিষদ ও সরাসরি মিশর থেকে কিউকিউ ইনস্টিটিউট কর্তৃক পরিচালিত ইলমুল ক্বিরাআত মাদ্রাসার কার্যক্রম মহতী ও অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। বক্তারা কোরআনের প্রচার-প্রসার ও শিক্ষা দানের কার্যক্রম অব্যাহত রাখতে সংশ্লিষ্টদের উদাত্ব আহবান জানান।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ