রহমানিয়া কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে প্র তি ব ন্ধী, এ তি ম ও দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

রহমানিয়া কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে প্র তি ব ন্ধী, এ তি ম ও দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ৩১/১২/২০২৪ ১০:২৪:২৮ পূর্বাহ্ন

রহমানিয়া কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে প্র তি ব ন্ধী, এ তি ম ও দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

ছবি : সংগৃহীত


রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ও জেলা প্রশাসন সিলেটের সহযোগিতায় শীতার্ত প্রতিবন্ধী, এতিম ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। বুধবার (৩১ শে ডিসেম্বর) পাঠানটুলাস্থ গোয়াবাড়ী খেলার মাঠে রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আতাউর রহমান খান শামছু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল আমিন আহমদ নাঈম'র পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ আব্দুল কুদ্দুস বুলবুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আলহাজ্ব ফজলু রহমান, তরুণ সমাজসেবক ফয়জুল হক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রচার সম্পাদক আলী হোসাইন রাহি, কার্য নির্বাহী সদস্য বাপ্পি আহমদ, শাহরিয়ার রাহমান শিশির, সামাজিক সংগঠন সিলেট সোশ্যাল ওয়ার্ক এর সাধারণ সম্পাদক নাদেল আহমদ, সদস্য হুমায়েরা জান্নাত।

শুরুতে স্বাগত বক্তব্য রাখেন রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সহ-সভাপতি শওকত আলী। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মো: আব্দুল্লাহ।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ