নি লা মে উঠছে সাদা সোনা,সিলেট
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

নি লা মে উঠছে সাদা সোনা,সিলেট

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩১/১২/২০২৪ ১১:৩৪:০২ পূর্বাহ্ন

 নি লা মে উঠছে সাদা সোনা,সিলেট

ছবি : ফাইল ফটো


সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী লোভাছড়া পাথর কোয়ারী এলাকায় ৩ বছর পূর্বে পরিবেশ অধিদপ্তর কর্তৃক জব্দকৃত পাথরের একাংশ পুনরায় নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো (বিএমডি) এ নিলাম বিজ্ঞপ্তি দিয়েছেন।

গত ২৯ ডিসেম্বর পরিচালক (খনি ও খনিজ) (রুটিন দায়িত্ব) মো. মামুনুর রশীদ স্বাক্ষরিত নিলাম বিজ্ঞপ্তিতে লোভা নদীর দুই পাশে স্তূপীকৃত ও জব্দকৃত পাথরের রিট মামলা বহির্ভূত ৪৪ লাখ ২৩ হাজার ঘনফুট পাথর উন্মুক্ত নিলাম বিক্রি করা হবে।

নিলামের শর্ত অনুযায়ী ১ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত ৫ হাজার টাকা চালানের মাধ্যমে সিলেট জেলা প্রশাসকের কার্যালয় এবং খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো (বিএমডি), ঢাকা থেকে ব্যক্তি বা প্রতিষ্ঠান শিডিউল ক্রয় করতে পারবেন। নিলাম অনুযায়ী সর্বোচ্চ দরদাতা ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কার্যাদেশের ৪৫ দিনের ভিতরে নিলামকৃত পাথর কোয়ারী এলাকা থেকে সরিয়ে নিতে হবে। নিলাম বিজ্ঞপ্তিতে বন্ধ হওয়া লোভাছড়া কোয়ারী থেকে কোন ধরনের পাথর উত্তোলন করা যাবে না বলে উল্লেখ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরীন নিলাম বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়টি নিশ্চিত করে দরপত্র অনুযায়ী ৪৪ লাখ ২৩ হাজার ১১৩ ঘনফুট পাথর নিলাম দেয়া হবে বলে জানান।

২০২১ সালের মার্চ মাসে কানাইঘাট লোভাছড়া পাথর কোয়ারী ইজারার মেয়াদ শেষ হওয়ার পর কোয়ারী থেকে উত্তোলন করা পাথর ব্যবসায়ীদের ১ কোটি ৫ লাখ ঘনফুট পাথর সিলেট পরিবেশ অধিদপ্তর জব্দ করে। পাথরের মালিকানা দাবি করে অনেক পাথর ব্যবসায়ী উচ্চ আদালতে একাধিক রিট মামলা দায়ের করেন। পূর্বে তিন বার খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো (বিএমডি) জব্দকৃত ১ কোটি ৫ লাখ ঘনফুট পাথর নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করলেও রিট থাকার কারণে জব্দকৃত পাথরের কোন সুরাহা হয়নি। যার কারণে কোয়ারী এলাকায় রাখা জব্দকৃত পাথর বিভিন্ন সময়ে পাচার ও চুরির ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পাথর ব্যবসায়ী শ্রমিকরা লোভাছড়া কোয়ারী খুলে দেয়া সহ জব্দকৃত পাথর রয়্যেলিটি আদায়ের মাধ্যমে পাথরের মালিকদের ফিরিয়ে দেয়ার জন্য অনেক সভা-সমাবেশ ও মানববন্ধন করেন।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ