বছরের শেষ দিনে হার দিয়ে সিলেটের বিপিএল শুরু
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

বছরের শেষ দিনে হার দিয়ে সিলেটের বিপিএল শুরু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩১/১২/২০২৪ ১১:৪৫:৫০ পূর্বাহ্ন

বছরের শেষ দিনে হার দিয়ে সিলেটের বিপিএল শুরু

ছবি : সংগৃহীত


৩১ ডিসেম্বর। ২০২৪ সালের শেষ দিন। এই দিনে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শুরুতেই বড় রানের তিনটি ম্যাচ ক্রিকেটভক্তদের মাঝে স্বস্তি ফিরিয়েছিল। তবে চতুর্থ ম্যাচে তুলনামূলক ভিন্ন চিত্রেরই দেখা মিলেছে। আগে ব্যাট করতে নেমে কোনোমতে ১৫৫ রান তোলে রংপুর রাইডার্স। সেই রানকেও যথেষ্ট প্রমাণ করেছেন তাদের বোলাররা। বিশেষত নাহিদ রানার গতির তোপে সিলেট স্ট্রাইকার্সের ইনিংস ১২১ রানেই থেমে যায়। ফলে ৩৪ রানে জিতেছে রংপুর।

এ নিয়ে আসরে নিজেদের দুটি ম্যাচই জিতেছে নুরুল হাসান সোহানের দলটি। এর আগে দিনের দ্বিতীয় ম্যাচে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ে নামে রংপুর। শুরুতে দ্রুত উইকেট হারালেও তারা অধিনায়ক সোহানের ৪১ এবং ইফতিখার আহমেদের ৪৭ রানে ভর করে লড়াকু পুঁজি গড়ে।

ম্যাচের শুরুতে তাদের চেপে ধরেন সিলেটের দুই পেসার তানজিম হাসান সাকিব ও আল-আমিন হোসেন। ফলে পাওয়ার প্লের ৬ ওভারে মাত্র ৩৩ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে বসে রংপুর। দলের বিপদে হাল ধরতে ধীরগতির ইনিংস খেলেছেন ইফতিখার আহমেদ। ৪২ বলে ৪টি চার ও এক ছক্কায় ব্যক্তিগত সর্বোচ্চ ৪৭ রান আসে এই পাকিস্তানি ব্যাটারের কাছ থেকে। তবে অধিনায়ক সোহান ব্যাট হাতে দলকে সামনে থেকেই নেতৃত্ব দিলেন। ২৪ বলে ৪টি চার ও ২ ছক্কায় তিনি করেন ৪১ রান।

শেষদিকে ৮ বলে ১৬ রানের ক্যামিও ইনিংস খেলেন শেখ মেহেদী। এ ছাড়া খুশদিল শাহ ১৬ বলে ২১ রান করেন। ফলে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ১৫৫ রান। সিলেটের পক্ষে ২টি করে উইকেট নেন তানজিম সাকিব ও আল-আমিন। 

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ