সিলেট-জকিগঞ্জ সড়কে প্রতিনিয়ত ঝ র ছে প্রা ণ
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

সিলেট-জকিগঞ্জ সড়কে প্রতিনিয়ত ঝ র ছে প্রা ণ

আব্দুল মুকিত, জকিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০১/০১/২০২৫ ১২:৫৬:৩৩ অপরাহ্ন

সিলেট-জকিগঞ্জ সড়কে প্রতিনিয়ত ঝ র ছে প্রা ণ

প্রতীকী ছবি


সিলেট-জকিগঞ্জ সড়ক যেন এক মরণফাঁদে পরিণত হয়েছে। প্রায়ই এই সড়কে ঘটে দুর্ঘটনা, যা প্রাণহানির পাশাপাশি মানুষের জীবনযাত্রাকেও বিপর্যস্ত করে তুলছে। সড়কটিতে দুর্ঘটনার সংখ্যা বাড়ছে উদ্বেগজনকভাবে। এর ফলে মৃত্যুর মিছিল যেন থামছেই না। বিগত কয়েক বছরে সিলেট-জকিগঞ্জ সড়কে একের পর এক ভয়াবহ দুর্ঘটনার খবর পাওয়া গেছে। 

অনুসন্ধানে জানা যায়, ২০১৮ সালে ডিসেম্বর মাসে রাজপুর নামক স্থানে খলাছড়া ইউনিয়নের কুদ্দুস চৌধুরী নামক এক মোটরসাইকেল আরোহী নিহত হন। ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে সিলেট-জকিগঞ্জ সড়কের কটালপুর নামক স্থানে বাস খাদে পড়ে নিলাম্বরপুর গ্রামের ছয় বছর বয়সী শিশু তাসমিয়া বেগম নিহত হয়। এ দুর্ঘটনায় প্রায় ৩০ জন আহত হন। ২০২১ সালের নভেম্বর মাসে হানিগ্রাম জামে মসজিদ রোডে এক শিশুর মৃত্যু ঘটে। ২০২২ সালের আগস্ট মাসে বাসের ধাক্কায় আটগ্রামে লুৎফুর রহমান হাইস্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ফাতেমা আক্তার নিহত হয়। এ দুর্ঘটনায় সাদিকা আক্তার নামে আরেক শিক্ষার্থী গুরুতর আহত হয়। ২০২২ সালের এপ্রিল মাসে আটগ্রাম-কালিগঞ্জ সড়কের মধ্যবর্তী স্থানে জামুরাইল গ্রামের আব্দুল হামিদের স্ত্রী শারমিন রিমা সড়ক দুর্ঘটনায় নিহত হন। তিনি এক শিশুসন্তানের জননী ছিলেন। একই বছরের ২৭ অক্টোবর ঈদগাহ বাজার নামক স্থানে বীরশ্রী ইউনিয়নের জুয়েল নামক এক যুবক গুরুতর আহত হন। প্রায় ১০ দিন পর ৫ নভেম্বর ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। ২৮ অক্টোবর কলাকুটায় মোটরসাইকেল দুর্ঘটনায় ইছামতি ডিগ্রি কলেজের শিক্ষার্থী বাল্লা দেওয়ানচক গ্রামের মুক্তার হোসেন লাল ও সেনাপতিরচক গ্রামের শাহজাহান ইমন নিহত হন। ২০২২ সালের ৩ নভেম্বর এমসি কলেজের অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থী, জকিগঞ্জ টিভির জনপ্রিয় উপস্থাপক রেদ্বওয়ান মাহমুদ চৌধুরী বাড়ি ফেরার পথে সড়কবাজার এলাকার ঈদগাহ সংলগ্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত হন। ২০২৩ সালের ২ মে নানাবাড়ি থেকে ফেরার পথে সুলতানপুরের গুয়াবাড়ি রাস্তায় ট্রলির ধাক্কায় মাহফুজ আহমদ (৯) নামক এক শিশু মৃত্যুবরণ করে। এ ঘটনায় তার ভাই মাসরুর (৭) গুরুতর আহত হয়। একই বছরের সেপ্টেম্বর মাসের মহিদপুর এলাকায় কানাইঘাটের মেহেদী ও রাহাদ নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। ২০২৩ সালে ঈদে বাড়ি ফেরার পথে আটগ্রাম স্টেশনের পশ্চিম পাশে নিহত হন কসকনকপুর গ্রামের রেজাউল করীম রেজা। ২০২৪ সালের এপ্রিল মাসে বারহাল ইউনিয়নের মহিদপুর এলাকায় মাদারখাল গ্রামের জাকারিয়া আহমদ (২১) ও আদিল আহমদ (২০) মোটরসাইকেল সংঘর্ষে নিহত হন। এ ঘটনায় মিলন আহমদ নামক আরেকজন গুরুতর আহত হন। একই বছরের ২৮ এপ্রিল বারঠাকুরী ইটভাটার সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় বারঠাকুরী গ্রামের রেদোয়ান আহমদ (২৭), সোনাসার বাজারের ব্যবসায়ী মঞ্জুর আহমদ (২৬) ও দেলোয়ার আহমদ (৪০) নিহত হন। ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর সড়কের বাজার এলাকায় গোটারগ্রামের দেলোয়ার হোসেন (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হন। চলতি বছরের ২৮ জুন রামপুর যাত্রী ছাউনির সম্মুখে সাংবাদিক সাব্বির আহমদের ভাই শাহরিয়ার স্বপন (২৯) মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন। ১৬ জুলাই আটগ্রাম-কালিগঞ্জ সড়কের মধ্যবর্তী স্থানে মালিক নাহার মেমোরিয়াল একাডেমির শিক্ষার্থী মারজান আহমদ ও জাহাঙ্গীর আলম নিহত হন। একই দুর্ঘটনায় রেজাউল করিম সৌরভ নামক একজন গুরুতর আহত হন। গত ২৬ ডিসেম্বর হাসিতলা এলাকায় পিল্লাকান্দি গ্রামের শাকিল আহমদ (১৭) নামক এক কিশোর নিহত হয়। এ ঘটনায় শাহাদাত হোসেন নামক আরেকজন আহত হন। ২৯ ডিসেম্বর গণিপুর কামালগঞ্জ হাইস্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী আবির আহমদ (১৪) বাসের ধাক্কায় নিহত হয়। 

এসব ঘটনা ছাড়াও সিলেট-জকিগঞ্জ সড়কে সড়ক দুর্ঘটনায় অনেক যাত্রী আহত ও নিহত হয়েছেন। অদক্ষ চালক, বেপরোয়া গতি ও ট্রাফিক আইন না মানার কারণে এসব দুর্ঘটনা ঘটছে বলে অভিমত বিশিষ্টজনদের। প্রশাসনের কাছে দ্রুত দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী। সড়কটির নিরাপত্তা নিশ্চিত করতে সঠিক ও কার্যকর পদক্ষেপ না নিলে এ মৃত্যুর মিছিল আরও দীর্ঘ হতে পারে বলে মত তাদের। 

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ