সিলেট ও সুনামগঞ্জে প্রায় দেড় কোটি টাকার চো রা ই পণ্য আ ট ক
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন

সিলেট ও সুনামগঞ্জে প্রায় দেড় কোটি টাকার চো রা ই পণ্য আ ট ক

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০১/০১/২০২৫ ০১:১৮:৩৯ পূর্বাহ্ন

সিলেট ও সুনামগঞ্জে প্রায় দেড় কোটি টাকার চো রা ই পণ্য আ ট ক


সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অভিযানে ১ কোটি ৪৪ লক্ষ টাকার চোরাচালানীর মালামাল আটক করা হয়েছে। 

বিজিবি জানায়, বুধবার (১ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অভিযানে সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় প্রতাপপুর, উৎমা, শ্রীপুর, কালাসাদেক এবং বিছনাকান্দি বিওপি কর্তৃক অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, গার্নিয়ার ক্রিম, থান কাপড়, পন্ডস ব্রাইট বিউটি ফেসওয়াস, কেনু, চিনি, গরু, ফুচকা, পোস্ত দানা, বডি স্প্রে, ক্যান্ডি, সাবান, স্কুটি এবং বাংলাদেশ থেকে পাচারকালে রসুন এবং চোরাচালানীর মালামাল পরিবহনে ব্যবহৃত মাহিন্দ্র ট্রাক্টর আটক করা হয়।

আটককৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৪৩ লক্ষ ৯৬ হাজার ৭০০ টাকা বলে জানিয়েছে বিজিবি। 

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান, পিএসসি বলেন, সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে চোরাচালানীর মালামাল জব্দ করা হয়েছে। আটককৃত চোরাচালানীর মালামালসমূহের ব্যাপারে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ