বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির জীবন সদস্য সার্টিফিকেট বিতরণ
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির জীবন সদস্য সার্টিফিকেট বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ০১/০১/২০২৫ ১০:১৫:২২ পূর্বাহ্ন

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির জীবন সদস্য সার্টিফিকেট বিতরণ

ছবি : সংগৃহীত


বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সিলেট এর বার্ষিক সাধারণ সভা, জীবন সদস্যদের মধ্যে সার্টিফিকেট ও কৃতি ছাত্র বৃত্তি প্রদান অনুষ্ঠান গত শনিবার সন্ধ্যায় নগরীর উপশহর পয়েন্টস্থ একটি অভিজাত হোটেল অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি সাবেক সিভিল সার্জন ডাঃ এম. ফয়েজ আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট জুবায়ের আহমদ খানের পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সমিতির সহ সভাপতি এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম শাহিন।
বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী পাঠ ও সাধারণ সম্পাদকের বার্ষিক প্রতিবেদন-২০২৪ উপস্থাপন করেন সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট জুবায়ের আহমদ খান। অর্থ বিষয়ক সম্পাদক কবির আহমদ সিদ্দিকী বার্ষিক আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন ।
সভায় বক্তব্য রাখেন সমিতির সদস্য যথাক্রমে, রেজাউল হাসান কয়েস লোদী, ডা. মনোজ্জীর আলী, মোঃ এমদাদুর রহমান, মোঃ কবীর খান, আহমদ জিন্নুন দারা, প্রকৌশলী মোঃ নুরুল হুদা। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শহিদুল হাসান।
বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সিলেটের জীবন সদস্য ইসমত ইবনে ইসহাক সানজিদ সহ জীবন সদস্যদের মধ্যে সার্টিফিকেট প্রদান করেন সমিতির সভাপতি সহ অতিথিবৃন্দ।
সাধারণ সভায় সমিতির উদ্যোগে ও উমরান সংসদ এর সৌজন্যে বিগত বছর মাধ্যমিক পরীক্ষায় সাফল্য অর্জনকারী বিয়ানীবাজারের কৃতি শিক্ষার্থীদের মধ্যে সার্টিফিকেট, মেডেল ও নগদ অর্থ বিতরণ করা হয়।
সমাপনী বক্তব্যে সমিতির সভাপতি ডাঃ এম. ফয়েজ আহমদ নির্মিতব্য “বিয়ানীবাজার ভবন” নির্মাণে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ