ছবি: নিজস্ব
গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী বলেন, শিক্ষার বড় ধরনের একটি অংশ হচ্ছে সাংস্কৃতি ও খেলা-ধুলায় অংশ নেয়া। পড়ালেখার পাশাপাশি বিশ্বকে জানতে হবে।পৃথিবীর বড় বড় ব্যক্তির জীবনে এমনটিই দেখা গেছে। খেলাধুলা মানসিক ও শারীরিক বিকাশে সহায়তা করে। প্রত্যেকের মাঝে ভ্রাতৃত্ববোধ ও একে অপরের মাঝে সাম্য তৈরি করে।
খেলাধুলার মাধ্যমে সৌহার্দ্য সম্প্রীতি ও ভ্রাতৃত্বের অনুপম চর্চায় আলোকিত হয়ে উঠুক আমাদের সমাজ।
গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়ন বন্ধু মহল স্পোর্টিং ক্লাব আয়োজিত তেলিখাল বাজার মাটে মিনি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গতকাল বুধবার ১ জানুয়ারী সন্ধ্যা সাতটায় ক্লাবের সভাপতি লোকমান আহমেদ এর সভাপতিত্বে এবং সাবেক ছাত্র দল নেতা আব্দুল্লাহ এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ জয়নাল আবেদীন, উপজেলা যুবদলের আহবায়ক এড শাহজাহান সিদ্দিকী, উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আজাদুর রহমান আজাদ, মাষ্টার সিরাজ উদ্দিন, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদল নেতা মাসুক আহমেদ, ইউপি সদস্য তৈয়বুর রহমান ডৌবাড়ী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্বাস উদ্দিন সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ, প্রমুখ সহ উপজেলা এবং ইউনিয়ন বিএনপি ওয়ার্ড বিএনপি যুবদল ও ছাত্র দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
জৈন্তাবার্তা / সুলতানা




