সিলেট-ঢাকা ম হা স ড় কে এখন যে আ ত ঙ্ক
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

সিলেট-ঢাকা ম হা স ড় কে এখন যে আ ত ঙ্ক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/০১/২০২৫ ১০:০৬:১৩ পূর্বাহ্ন

সিলেট-ঢাকা ম হা স ড় কে এখন যে আ ত ঙ্ক

ছবি : সংগৃহীত


কুয়াশা আর তীব্র শীতে সিলেটের বিভিন্নস্থানে জনজীবনে অনেকটা স্থবিরতা নেমে এসেছে। গতকাল ১ জানুয়ারি (বুধবার) রাত থেকে বাড়তে থাকে কুয়াশা। ঘন কুয়াশার কারণে সকাল থেকেই সিলেট-ঢাকা মহাসড়কে যানবাহন চলাচলে রয়েছে ধীরগতি। মহাসড়কে যানবাহন চলাচলও কম।  ঘন কুয়াশায় দিক নির্ণয়ে সমস্যা হচ্ছে বলে চালকেরা জানান। এ কারণে ধীরগতিতে হেডলাইট জ্বালিয়ে চলছে পরিবহন।

খোঁজ নিয়ে জানা গেছে, সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার অংশে দেখা গেছে, শীতের তীব্রতার কারণে বিভিন্ন বাসস্টপে যাত্রীদের উপস্থিতি কম।  বুধবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত রোদের দেখা মিলেনি। কুয়াশায় চারপাশ আচ্ছন্ন ছিলো। সড়কে ঢাকাগামী পরিবহনও মহাসড়কে কম ছিলো।

সিলেট থেকে ছেড়ে যাওয়া কয়েকজন পরিবহন চালক বলেন, সকাল থেকেই ছিলো ঘন কুয়াশা। সঙ্গে ছিলো তীব্র শীত। কুয়াশার কারণে মহাসড়কে কিছুই দেখা যায়নি। হেডলাইট জ্বালিয়ে, হর্ন বাজিয়ে, কম গতিতে তারা ঢাকা যাচ্ছেন।

সিলেট হাইওয়ে পুলিশ জানিয়েছে, মহাসড়কে হাইওয়ে পুলিশ দায়িত্ব পালন করেছে। দুর্ঘটনা এড়াতে গতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের তৎপরতাও রয়েছে মহাসড়কে।

এদিকে সিলেটসহ সারাদেশে আগামী তিন দিনে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

গতকাল বুধবার আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়, আগামী তিনদিন সিলেট বিভাগে দিনের তাপমাত্রা (২-৩) ডিগ্রি সে. হ্রাস পেতে পারে। ঘন কুয়াশার কারণে কোথাও কোথাও দিবাভাগে শীতের অনুভূতি বিরাজমান থাকতে পারে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ