সিলেটে বাড়ছে শীতের তী ব্র তা, বি পা কে গ্রামাঞ্চলের মানুষ
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

সিলেটে বাড়ছে শীতের তী ব্র তা, বি পা কে গ্রামাঞ্চলের মানুষ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/০১/২০২৫ ১১:২৩:১৬ পূর্বাহ্ন

সিলেটে বাড়ছে শীতের তী ব্র তা, বি পা কে গ্রামাঞ্চলের মানুষ

ছবি : সংগৃহীত


পৌষের শীত তুষের গায়, মাঘের শীতে বাঘ পালায়’ প্রবাদ থাকলেও এবার পৌষের শীতেই কাবু সিলেট। পৌষের শেষার্ধেই সিলেটজুড়ে জেঁকে বসেছে শীত। হাড়কাঁপা শীতে কাবু গ্রামাঞ্চলের মানুষ। বিকেল হলেই বেড়ে যায় শীতের প্রকোপ।

সিলেট ছাড়াও দেশের উত্তরাঞ্চল থেকে দক্ষিণ পর্যন্ত কুয়াশার কারণে দিনভর দেখা নেই সূর্যের। এমন অবস্থায় ঠান্ডা অনুভূতি গত কয়েকদিনের তুলনায় বেড়েছে। শীতলতম মাস জানুয়ারি শুরু হতে না হতেই ঘন কুয়াশা ও হিমেল বাতাসে শীতের তীব্রতা বাড়ছে সিলেট শহরেও।

আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী কয়েকদিন এমন অবস্থা বজায় থাকার সম্ভাবনা রয়েছে। তবে শৈত্যপ্রবাহ না থাকলেও অনুভূত তাপমাত্রা কম থাকার সম্ভাবনা রয়েছে।

এদিকে, সিলেট আবহাওয়া অফিস বলছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দুপুর পর্যন্ত কোথাও কোথাও তা অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।

সিলেট আবহাওয়া অফিস আরও জানায়, এসময় রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা এলাকায় (২-৩) ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। ঘন কুয়াশার কারণে দিনের বেলায় এলাকার কোথাও কোথাও ঠান্ডা অনুভূত হতে পারে।

সিলেট শহরের আজকের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৬.২ ডিগ্রি সেলসিয়াস।

গতকাল বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম বলেন, সারা দেশে ঘন কুয়াশা পড়ছে, সেটি কাটতেও সময় লাগবে। এছাড়া দেশজুড়ে শৈত্যপ্রবাহের কোনো সম্ভাবনা নেই। তবে অনুভূত তাপমাত্রা কম থাকবে।

তিনি আরও বলেন, পৌষ মাস বাংলাদেশের শীতকালীন মাস হিসেবে পরিচিত। এ সময়ে হিমেল বাতাস বা ঠান্ডা বাতাস অনুভূত হয়, যার জন্য কয়েকটি ভৌগোলিক এবং আবহাওয়াগত কারণ রয়েছে। এসময় উত্তর-পশ্চিমাঞ্চলীয় ঠান্ডা বাতাস প্রবাহিত হয়। এই ঠান্ডা বাতাস হিমালয় অঞ্চল এবং উত্তর পশ্চিম এশিয়া থেকে আসে। যা শীতকালে তীব্র শীতের কারণ হয়। যখন এই বাতাস বাংলাদেশের ওপর দিয়ে প্রবাহিত হয় তখন এগুলোর তাপমাত্রা অনেক কম থাকে, ফলে ঠান্ডা অনুভূত হয়। একই সঙ্গে আর্দ্রতা ও বৃষ্টিপাতের অভাব এবং জলীয় বাষ্পের কমে যাওয়ার ফলেও হিমেল বাতাসের অনুভূতি সৃষ্টি করে।

এছাড়া আজ সকালে আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত পূর্বাভাসে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সিলেট , রাজশাহী, খুলনা, চট্টগ্রাম ও রংপুর বিভাগের তাপমাত্রা কমতে পারে বলে জানানো হয়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ