জৈন্তাপুরে বালু জ ব্দ সহ ৬জন আ ট ক, জরি*মানা আদায়
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

জৈন্তাপুরে বালু জ ব্দ সহ ৬জন আ ট ক, জরি*মানা আদায়

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০২/০১/২০২৫ ০৫:০৩:২০ পূর্বাহ্ন

জৈন্তাপুরে বালু জ ব্দ সহ ৬জন আ ট ক, জরি*মানা আদায়

ছবি: নিজস্ব


সিলেটের জৈন্তাপুর উপজেলায় প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনা করে ১ ট্রাক বালু জব্দ, ৬জন আটক, ১টি ফেলুডার নষ্ঠ করার পাশাপাশি  জরিমানা আদায় করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায় ২রা জানুয়ারী বৃহস্পতিবার জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের আসামপাড়াঘাট ও নিজপাট ইউনিয়নের সারী নদীর কামরাঙ্গীখেল স্কুল ঘাটে এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে জৈন্তাপুর উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্যাট ও সহকারি কমিশনার (ভুমি) মিজ ফারজানা আক্তার লাবনী। 

অভিযান চলাকালে তিনি আসামপাড়া এলাকায় ১ট্রাক বালু জব্দ করেন, ১টি ফেলুডার মেশিনের ইঞ্জিন বিনষ্ট করার পাশাপাশি  ৩জনকে আটক করা হয়। অপরদিকে কামরাঙ্গীখেল স্কুল ঘাটে অভিযান পরিচালনা করে আরও ৩জনকে আটক করা হয়।

পরে নির্বাহী ম্যাজিষ্ট্যাট কার্যালয়ে মোবাইল কোর্ট বসিয়ে ৩জনকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়, অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এবং অপর ৩জনকে মোট ৭হাজার টাকা জরিমানা আদায় পূর্বক মুচলেকার মাধ্যমে ৩জনকে ছেড়ে দেওয়া হয়।

জৈন্তাপুর উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্যাট ও সহকারি কমিশনার (এসিল্যাণ্ড) মিজ ফারজানা আক্তার লাবনী বলেন, জৈন্তাপুর উপজেলার রাংপানি, আসামপাড়া, শ্রীপুর এবং সারী ২, সারী ৩ এলাকায় ক্রমান্বয়ে অভিযান পরিচালনা করা হবে এবং আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ