সিলেটের বিভিন্ন স্থানে কম্বল বিতরণ করলো র‌্যা ব
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

সিলেটের বিভিন্ন স্থানে কম্বল বিতরণ করলো র‌্যা ব

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/০১/২০২৫ ০৮:০৪:৪২ পূর্বাহ্ন

সিলেটের বিভিন্ন স্থানে কম্বল বিতরণ করলো র‌্যা ব

ছবি: সংগৃহীত


শীতার্ত মানুষের কষ্ট লাঘবে তাদের পাশে এগিয়ে এসেছে র‌্যাব-৯। গত কয়েকদিন ধরে সিলেটের বিভিন্ন স্থানে মানুষদের মধ্যে কম্বল বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে তারা।

শীতের তীব্রতা ও শৈত্য প্রবাহের কারণে দেশের অনেকেই শীত বস্ত্রের অভাবে অনেক কষ্টে দিনযাপন করে। প্রতি বছরের ন্যায় এই বছরও  সিলেট জেলাসহ দেশের বিভিন্ন স্থানে শীতের প্রকোপে তীব্র শীত অনুভূত হচ্ছে। এই তীব্র শীতে শীতার্ত মানুষের শীতের কষ্ট লাঘবে আভিযানিক কাজের পাশাপাশি মানবিক সহায়তার অংশ হিসেবে কম্বল নিয়ে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে র‌্যাব-৯, সিলেট।

“মানুষ মানুষের জন্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শীতার্ত মানুষের মাঝে সিলেট রেলওয়ের স্টেশন ও আশেপাশের বিভিন্ন এলাকায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করে র‌্যাব-৯, সিলেট।

এছাড়াও মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন এলাকার পানিছড়া চা বাগান, হরিণছড়া চা বাগান, ম্যাকানিছড়া চা বাগান, নোম্যান্স ল্যান্ড, নাহারপুঞ্জি, খাসিয়াপুঞ্জি এলাকায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করে সিপিসি-২, শ্রীমঙ্গল, মৌলভীবাজার।

ভবিষ্যতেও র‌্যাব-৯ জানায়, ধরনের মানবিক কার্যক্রম চলমান থাকবে। আভিযানিক কার্যক্রমের পাশাপাশি মানবিক সহায়তার মাধ্যমে সর্বস্তরের মানুষের পাশে দাঁড়ানোর ব্যাপারে র‌্যাব সদা প্রস্তুত।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ