গোলাপগঞ্জে অ বৈ ধ স্থাপনা উ*চ্ছেদে অ ভি যা ন
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

গোলাপগঞ্জে অ বৈ ধ স্থাপনা উ*চ্ছেদে অ ভি যা ন

মো. বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০২/০১/২০২৫ ০৯:৫০:২৮ পূর্বাহ্ন

গোলাপগঞ্জে অ বৈ ধ স্থাপনা উ*চ্ছেদে অ ভি যা ন

ছবি: নিজস্ব


নতুন বছরের শুরেই গোলাপগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযানে নেমেছে উপজেলা প্রশাসন।

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ফুয়াদ।

এসময় তিনি গোলাপগঞ্জ পৌর শহরে যারা অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা করছেন তাদের সতর্ক করে ফুটপাত থেকে তুলে দেওয়া হয়। এছাড়াও যেসব ব্যবসায়ী তাদের দোকানের মালামাল দোকানের বাহিরে সরকারি জায়গায় রেখেছেন তাদের মালামাল সরিয়ে নেওয়ার নির্দেশ প্রদান করা হয়।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ফুয়াদ জানান, আজকে গোলাপগঞ্জ পৌর শহরের যারা অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা করছেন এবং মালামাল রেখেছেন তাদের সতর্ক করে মালামাল সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামীতে নির্দেশ না মানলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

উচ্ছেদ অভিযানে সহযোগিতা করেন গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ ও পৌরসভার কর্মকর্তা সহ পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ।

এদিকে গোলাপগঞ্জের বিশিষ্ট জনেরা গোলাপগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করার জন্য গোলাপগঞ্জ উপজেলা প্রশাসনকে সাধুবাদ জানিয়ে বলেন, 

অবৈধ স্থাপনা তৈরি করে যানযট তৈরি করছেন কিছু অসাধু ব্যাবসায়ীরা। তারা এই অভিযান অব্যাহত রাখার আহবান জানান। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ