ওসমানিনগরে জাতীয় সমাজসেবা দিবস পালিত
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

ওসমানিনগরে জাতীয় সমাজসেবা দিবস পালিত

ওসমানীনগর প্রতিনিধি

প্রকাশিত: ০২/০১/২০২৫ ১০:০৫:২১ পূর্বাহ্ন

ওসমানিনগরে জাতীয় সমাজসেবা দিবস পালিত

ছবি: নিজস্ব


"নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার" এই প্রতিপাদ্য নিয়ে সিলেটের ওসমানীনগরে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।

ওসমানীনগরউপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বিকেল তিনটায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সহকারী কমিশনার (ভূমি) শাহনাজ পারভীনের সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা জয়তী দত্তের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রধান অতিথির বক্তব্য রাখেন, নবাগত ইউএনও জয়নাল আবেদীন। আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপকারভোগী ওসমানীনগর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক সৈয়দ নূরুল ইসলাম শাহজাহান, বুরুঙ্গা শেখ হাফিজ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, তাজপুর হয়রত শাহজালাল(র:) এতিমখানচর প্রচার সম্পাদক আব্দুল আলিম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সত্যব্রত রায়, গোয়ালাবাজার আদর্শ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল মুকিত আজাদ, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবেল আহমদ সেকেল, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহিব হাসান, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের ত্রীড়া সম্পাদক আতাউর রহমান কাওছার, সদস্য এমদাদুর রহমান খান, খাদিমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহরম আলী, ওসমানীনগর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের ওসমানীনগর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি আনোয়ার হোসেন, সমাজসেবা অফিসের ইউসকা এসএম মশিউর আলম মুসা, মোঃ সোহেল রানা, মোছাম্মত সান্না বেগম, মোঃ শাহীন মিয়া, ইউপি সদস্য আব্দুল মুকিত।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীনের নেতৃত্বে আমন্ত্রিতদের নিয়ে ওয়াকাথন বের করা হয়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ