বিশ্বনাথে পতিত ও কৃষিজমির মাটি কাটায় জ রি মা না
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

বিশ্বনাথে পতিত ও কৃষিজমির মাটি কাটায় জ রি মা না

মোঃ সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ০২/০১/২০২৫ ১০:২৯:১৫ পূর্বাহ্ন

বিশ্বনাথে পতিত ও কৃষিজমির মাটি কাটায় জ রি মা না

ছবি: নিজস্ব


বিশ্বনাথের অবৈধভাবে কৃষিজমি ও সরকারি পতিত জমির মাটি কাটার অভিযোগে উপজেলা প্রশাসন জরিমানা আদায় করেছে। 

বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে বিশ্বনাথ উপজেলার নং খাজাঞ্চি ইউনিয়নের নওগাও, বন্ধুয়া গ্রামে কৃষিজমির মাটি কেটে নেওয়ার অভিযোগের প্রেক্ষিতে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আলা উদ্দিন কাদের। 

এসময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৭(ক) অনুসারে ব্যক্তি মালিকানাধীন জমি হইতে বালু বা মাটি উত্তোলন করার অপরাধে ১৫ ধারা অনুসারে মোট ৩  জন অভিযুক্ত কে  ৫০,০০০ হাজার টাকা জরিমানা করা হয়। 

এছাড়া বিকালে সুলতান বাড়ী, টেংরা, অলংকারী ইউনিয়ন এলাকায় পতিত কৃষি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগে বাংলাদেশের পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫(সংশোধিত) অনুসারে ধারা ৬(ঙ) লংঘন করায় ১৫(১) অনুসারে ২ জন অভিযুক্ত কে ২০০০০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন এলাকাবাসী সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ