সিলেটে অ প হৃ ত ব্যবসায়ী উ দ্ধা র, সুবিদবাজার থেকে মুলহোতা গ্রে প্তা র
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

সিলেটে অ প হৃ ত ব্যবসায়ী উ দ্ধা র, সুবিদবাজার থেকে মুলহোতা গ্রে প্তা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০১/২০২৫ ০৯:৪৭:০৫ পূর্বাহ্ন

সিলেটে অ প হৃ ত ব্যবসায়ী উ দ্ধা র, সুবিদবাজার থেকে মুলহোতা গ্রে প্তা র

ছবি : সংগৃহীত


মৌলভীবাজারের কুলাউড়া থেকে অপহৃত এক ব্যবসায়ীকে সিলেট নগরী থেকে উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে অপহরণকারী চক্রের মুলহোতাকে। র‌্যাব-৯ সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  

গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর সুবিদবাজার এলাকা থেকে আজিজুল ইসলাম নামের ওই ব্যবসায়ীকে উদ্ধার করা হয়। তার বাড়ি মৌলভীবাজারের কুলাউড়ায়।

আর গ্রেপ্তারকৃত অপহরণকারী  মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার সুজানগর গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে কামাল আহমেদ (৩৭)।

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল জানান,গত ৩১ ডিসেম্বর দুপুর সাড়ে ১২টায় আজিজুর রহমান তার ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথে অপহৃত হন। বিকেল ৪টার দিকে অজ্ঞাত মোবাইল ফোন থেকে জনৈক জহির পরিচয় দিয়ে এক ব্যক্তি আজিজুর রহমানের স্ত্রী মোছা. সেবিন  আক্তার লাভলীর কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় লাভলী কুলাউড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

র‌্যাব-৯ এই তথ্য পাওয়ার পর অপহৃত ব্যক্তিকে উদ্ধার ও অপহরণকারী চক্রের সদস্যদের গ্রেপ্তারে অভিযানে নামে। রাত সাড়ে ৯টায় সিলেট নগরীর সুবিদবাজার এলাকা থেকে ব্যবসায়ী আজিজুল ইসলামকে উদ্ধার ও অপহরণকারী চক্রের মুলহোতা কামাল আহমেদকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় কুলাউড়া থানায় আজিজুল ইসলামের স্ত্রী সেবিন আক্তার লাভলী বাদি হয়ে একটি অপহরণ মামলা দায়ের করেছেন।


জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ