বর্ষায় গো-খাদ্যের সং ক ট মো কা বে লায় খড় সংগ্রহে ব্যস্ত কৃষকরা
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

বর্ষায় গো-খাদ্যের সং ক ট মো কা বে লায় খড় সংগ্রহে ব্যস্ত কৃষকরা

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৩/০১/২০২৫ ১১:৫০:৪২ পূর্বাহ্ন

বর্ষায় গো-খাদ্যের সং ক ট মো কা বে লায় খড় সংগ্রহে ব্যস্ত কৃষকরা

ছবি: নিজস্ব


এবছর উৎসবমুখর পরিবেশে গোয়াইনঘাট উপজেলায় আমন ধান গোলায় তুলেছেন কৃষকরা। আমন ধান কর্তন শেষে বোরো ধানের চারা তৈরি ও রোপনের ফাঁকে গবাদি পশুর খাদ্য খড় সংগ্রহে ব্যস্ত উপজেলা কৃষকরা। আমন ধানের বাম্পার ফলনে আনন্দিত তারা। আবহাওয়া অনুকূলে থাকায় মাঠের ফসল উত্তোলন শেষে কৃষকের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। কৃষকরা ধান গোলায় তুলে গবাদি পশুর খাদ্য সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন।

পর্যটন উপজেলা খ্যাত গোয়াইনঘাটে বর্ষায় পানিতে টইটুম্বুর থাকে।চতুর্দিকে পানি থাকায় এই অঞ্চলের কোথাও গবাদিপশু চড়ানোর জন্য ভাস্যমান ভূমি থাকেনা।যার কারণে গবাদিপশু বাড়িতে রেখেই লালন পালন করতে হয়।তাই গো-খাদ্য হিসেবে পরিচিত ধান গাছের কাটা অংশ রোদে শুকিয়ে মাঠ থেকে বাড়িতে এনে (স্তুপ) দিয়ে রাখেন কৃষক।অন্যাতায় ভরা বর্ষায় গো-খাদ্য সংকটে চরম ভোগান্তিতে পড়তে হয় তাদের।তাই গো-খাদ্যের সংকট মোকাবেলায় খড় সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন স্থানীয় কৃষক। সংগ্রহ করা এই খড় গবাদিপশুর খাবার হিসেবে বর্ষা মৌসুমের জন্য মজুদ রাখা হয়।

সরজমিন উপজেলার বিভিন্ন গ্রামের কৃষকদের সাথে কথা বলে জানা যায়, কয়েকবছর ধরে আবহাওয়া অনুকূলে থাকায় ধান দ্রুত গোলায় তুলতে সক্ষম হয়েছে।প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয়।কিন্তু এ বছর সম্পূর্ণ ব্যতিক্রম ছিলো আবহাওয়া। তাই এ বছরও আমন ধানের বাম্পার ফলনে আনন্দিত কৃষক।ধান কেটে, মাড়াই করে শুকিয়ে গোলায় তুলে এখন গো-খাদ্য সংগ্রহে ব্যস্ত সময় পার করছে তারা।

স্থানীয় কৃষক শরীফ জানান,গত বছর হাওর ডুবি ও পরবর্তী ভয়াবহ বন্যার কারণে গো-খাদ্যের চরম সংকট দেখা দিয়েছিলো। গরু নিয়ে বিপাকে পড়েন।পরে ১২ শ টাকা মন খড় কিনেতে হয়েছে।তাই এ বছর ধান তুলার পর সবাই খড় সংগ্রহে ব্যস্ত।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ