সিলেট নগরের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না শনিবার
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

সিলেট নগরের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না শনিবার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০১/২০২৫ ০৫:০৮:০২ পূর্বাহ্ন

সিলেট নগরের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না শনিবার

ছবি: সংগৃহীত


সিলেট নগরের বেশ কয়েকটি এলাকায় শনিবার (৪ জানুয়ারি) বিদ্যুৎ সরবরাহ ৮ ঘন্টা বন্ধ থাকবে। জরুরী কাজের জন্য নগরীর ৪৮টি এলাকায় ৮ ঘন্টা বিদ্যুতের সাট-ডাউনের বিষয়টি এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে বিদ্যুৎ বিভাগ।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর প্রকৌশলী শামস-ই-আরেফিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার জন্য বিজ্ঞপ্তিতে দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ বিভাগ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩৩/১১ কেভি উপশহর উপকেন্দ্রের আওতাধীন উপশহর, শিবগঞ্জ, সেনপাড়া, টিলাগড়, লামাপাড়া, সবুজবাগ, হাতিমবাগ, ধোপাদিঘীরপাড়, সোবহানীঘাট, বিশ্বরোড, যতরপুর, কুমারপাড়া, মিরাবাজার, চালীবন্দর, কাষ্টঘর, হকার্স মার্কেট, কালীঘাট, মহাজনপট্টি, মাছিমপুর, ছড়ারপার, সোনারপাড়া, মজুমদারপাড়া, রায়নগর, মীরাপাড়া, শাপলাবাগ, মুক্তিরচক, কল্যানপুর, টুলটিকর, মিরেরচক, মুরাদপুর, মেন্দিবাগ, কুশিঘাট, সাদাটিকর এলাকায় শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না।

এছাড়া ৩৩/১১ কেভি এমসি কলেজ উপকেন্দ্রের আওতধানী মিতালিটিলা, রাজবাড়ী, দর্জিপাড়া, নাইওরপুল, চারাদিঘীরপাড়, আরামবাগ, বালুচর, কাজীটুলা, মিরবক্সটুলা, জিন্দাবাজার, বারুতখানা, কুমারপাড়া, নয়াসড়ক, জেলরোড এলাকায় শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ