সিলেট-ঢাকা মহাসড়কে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সং ঘ র্ষ, আ হ ত ২৫
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

সিলেট-ঢাকা মহাসড়কে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সং ঘ র্ষ, আ হ ত ২৫

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০১/২০২৫ ০৬:১৪:৫৩ পূর্বাহ্ন

সিলেট-ঢাকা মহাসড়কে  বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সং ঘ র্ষ, আ হ ত ২৫

ছবি: সংগৃহীত


সিলেট-ঢাকা মহাসড়কের হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে শায়েস্তাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শুক্রবার (৩ ডিসেম্বর) দুপুরে সিলেট-ঢাকা মহাসড়কের সুতাং এলাকায় দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়,  সিলেট থেকে চাঁদপুর গামী একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় প্রাইভেট কার ও বাস সড়কের পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে বাস ও প্রাইভেটকারের থাকা প্রায় ২৫ জন যাত্রী আহত হন।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের একদল স্থানীয়দের সহযোগীতায় আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালসহ বিভিন্ন প্রাইভেট হাসপাতাল ক্লিনিকে প্রেরণ করে। তবে তাৎক্ষণিক আহতদের পরিচয় পাওয়া যায়নি।

এ বিষয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার (ওসি) মাহমুদুল হক জানান, বাস ও প্রাইভেটকারের মধ্যে সংঘর্ষে যাত্রীরা আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে আহত কোন যাত্রীর অবস্থা আশঙ্কাজনক নয়। ওসি বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সড়কের পাশে খাদে পড়ে যায়। গাড়িগুলো উদ্ধার করা হয়েছে।  

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ