জৈন্তা স্টুডেন্ট ইউনিফাইড সোসাইটির পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

জৈন্তা স্টুডেন্ট ইউনিফাইড সোসাইটির পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০১/২০২৫ ০৮:৫৭:০৩ পূর্বাহ্ন

জৈন্তা স্টুডেন্ট ইউনিফাইড সোসাইটির পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ

ছবি: নিজস্ব


জৈন্তাপুরে ভবঘুরে শীতার্ত মানুষের মাঝে শীতের কম্বল বিতরণ করেছে জৈন্তা স্টুডেন্ট ইউনিফাইড সোসাইটি নামে একটি মানবিক সংগঠন। 

শুক্রবার (৩রা জানুয়ারি)  দিনব্যাপী উপজেলার জৈন্তাপুর সদর,চাঙ্গিল বাজার, ৪ নং বাংলা বাজার, আসামপাড়া ও আদর্শগ্রাম আশ্রয়ন প্রকল্প এলাকায় ভবঘুরে শীতার্ত মানুষের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়। 

এ সময় জৈন্তা স্টুডেন্ট ইউনিফাইড সোসাইটি'র সদস্যদের সাথে কম্বল বিতরণে অংশ নেয় ২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম। 

এ সময় আরো উপস্থিত ছিলেন সোসাইটির সোসাইটির সভাপতি তারেকুর রহমান ইলিয়াস, সহ সভাপতি জুয়েল আহমেদ, সহ সভাপতি জামিল আহমেদ, সাধারণ সম্পাদক আল হেলাল, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, সহ সাংগঠনিক সম্পাদক হাবিব, কোষাধ্যক্ষ ইমন আহমেদ সদস্য সজিব, ফারবি,মাশরাফি সানি সহ অন্যান্যরা। 

এ বিষয়ে সোসাইটির সভাপতি তারেকুর রহমান ইলিয়াস বলেন, সোসাইটির সদস্যদের প্রচেষ্টায় উপজেলার বিভিন্ন বাজার,যাত্রী ছাউনি কিংবা শেডঘর এলাকায় মানসিক ভারসাম্যহীন ভবঘুরে মানুষদের মাঝে এই কম্বল বিতরণ করা হয়েছে।  অদূর ভবিষ্যতে সোসাইটির পক্ষ থেকে মানবিক কার্যক্রম অব্যাহত রাখা হবে বলে তিনি নিশ্চিত করেছেন। 

এজন্য তিনি সোসাইটির পক্ষ থেকে উপজেলারবাসীর নিকট মানবিক কাজকে এগিয়ে নিতে  দোয়া চেয়েছেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ