শনিবার নগরের বিভিন্ন এলাকায় ৮ ঘন্টা বিদ্যুৎ থাকবে না
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

শনিবার নগরের বিভিন্ন এলাকায় ৮ ঘন্টা বিদ্যুৎ থাকবে না

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০১/২০২৫ ১০:৫০:৫১ পূর্বাহ্ন

শনিবার নগরের বিভিন্ন এলাকায় ৮ ঘন্টা বিদ্যুৎ থাকবে না

প্রতীকী ছবি


সিলেট মহানগরের শাতধিক এলাকায় শনিবার (৪ জানুয়ারি) বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। জরুরী কাজের জন্য ১ শত এলাকায় ৮ থেকে ১০ ঘন্টা করে বিদ্যুত বন্ধের বিষয়টি বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে বিদ্যুৎ বিভাগ।

সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-১ ও ২ এর নির্বাহী প্রকৌশলীর পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এরমধ্যে সকাল ৭টা থেকে ৫ টা পর্যন্ত ৫২ এলাকা ও ৪৮ এলাকায় সকাল ৮টা থেকে ৮ টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার সকাল ৭টা থেকে ৫ টা পর্যন্ত ১১ কেভি কাকুয়ারপাড় ও লাক্কাতুরাস্থ ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন এয়ারপোর্ট থানা, বাইশটিলা, ওসমানী বিমানবন্দর এক্সপ্রেস, ধোপাগুল, বনশ্রী, বড় বাজার, লাক্কাতুরা স্টেডিয়াম ফিডার সমূহের অধীন লাক্কাতুরা বাজার, মুসলিম পাড়া, মালনীচড়া, বাঁশবাড়ী গলির মুখ, আঙ্গুরমিয়ার গলির মুখ, রুপসা আ/এ, খাসদবীর প্রাইমারী স্কুল, ইসরাইল মিয়া গলি, দারুস সালাম মাদ্রাসা রোড, বড় বাজার, আবাদানি, বড়শালা বাজার মসজিদের পাশে আংশিক, পর্যটন, ফরিদাবাদ, সিলভার সিটি, কেওয়াছড়া, হিলুয়াছড়া চা-বাগান, ধোপাগুল, মহালদিক, উমদারপাড়া, আলাইবহর, লিলাপাড়া, দাপনাটিলা, সাহেবের বাজার, কালাগুল, লালবাগ, পীরেরগাঁও, ছালিয়া, রঙ্গিটিলা, সালুটিকর এলাকায় বিদ্যুৎ থাকবে না।

একই সময় (সকাল ৭টা থেকে ৫ টা) আম্বরখানাস্থ ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন ১১ কেভি জালালাবাদ ও আই.জি.ডি ওভারহেড ফিডারের আম্বরখানা (আংশিক), মনিপুরী বস্তি, ফাজিলচিস্ত, সুবিদ বাজার মিতালী গলি, জালালাবাদ, পীরমহল্লা, পাহাড়িকা, বাদাম বাগিচা, ঘূর্ণি আ/এ, দত্তপাড়া, | আম্বরখানা কলোনী, মজুমদারী, সৈয়দ মুগনী, লেচুবাগান, প্রভাতী, পীরমহল্লা, হাউজিং এস্টেট (আংশিক) এলাকায় বিদ্যুৎ থাকবে না।

এদিকে শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৩৩/১১ কেভি উপশহর উপকেন্দ্রের আওতাধীন উপশহর, শিবগঞ্জ, সেনপাড়া, টিলাগড়, লামাপাড়া, সবুজবাগ, হাতিমবাগ, ধোপাদিঘীরপাড়, সোবহানীঘাট, বিশ্বরোড, যতরপুর, কুমারপাড়া, মিরাবাজার, চালীবন্দর, কাষ্টঘর, হকার্স মার্কেট, কালীঘাট, মহাজনপট্টি, মাছিমপুর, ছড়ারপার, সোনারপাড়া, মজুমদারপাড়া, রায়নগর, মীরাপাড়া, শাপলাবাগ, মুক্তিরচক, কল্যানপুর, টুলটিকর, মিরেরচক, মুরাদপুর, মেন্দিবাগ, কুশিঘাট, সাদাটিকর এলাকায়  বিদ্যুৎ থাকবে না।

একই সময় (সকাল ৮টা থেকে বিকাল ৪টা) ৩৩/১১ কেভি এমসি কলেজ উপকেন্দ্রের আওতধানী মিতালিটিলা, রাজবাড়ী, দর্জিপাড়া, নাইওরপুল, চারাদিঘীরপাড়, আরামবাগ, বালুচর, কাজীটুলা, মিরবক্সটুলা, জিন্দাবাজার, বারুতখানা, কুমারপাড়া, নয়াসড়ক, জেলরোড এলাকায় বিদ্যুৎ থাকবে না।সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার জন্য বিজ্ঞপ্তিতে দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট বিভাগ।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ