বর্ডার গার্ড বাংলাদেশ সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অভিযানে ১ কোটি ৯ লক্ষ টাকার চোরাই পণ্য জব্দ করা হয়েছে।
শনিবার (৪ জানুয়ারি) সকালে ৪৮ বিজিবির কর্নেল মো. হাফিজুর রহমান পিএসসি প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সিলেট এবং সুনামগঞ্জ জেলার বিভিন্ন সীমান্তবর্তী এলাকা মিনাটিলা, কালাইরাগ, বিছনাকান্দি, নোয়াকোট, দমদমিয়া, কালাসাদেক, শ্রীপুর, বাংলাবাজার, লাফার্জ, প্রতাপপুর, পান্থুমাই এবং সংগ্রাম বিওপি অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, চিনি, কম্বল, গরু, বিয়ার ও বাংলাদেশ থেকে পাচারকালে রসুন, পাথর ও শিং মাছ এবং চোরাচালানীর মালামাল পরিবহনের কাজে বব্যহৃত পিকআপ ও ট্রাক জব্দ করে। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য-১ কোটি ৮ লক্ষ ৯৭ হাজার ৫০ টাকা।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান, পিএসসি বলেন, প্রতিদিনের অভিযানের ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে চোরাচালানীর মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানীর মালামালসমূহের ব্যাপারে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
জৈন্তা বার্তা/আরআর




