সিলেটে রাষ্ট্রদূতের ছেলে পরিচয় দেওয়া যুবকের রি মা ন্ড চায় পুলিশ
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন

সিলেটে রাষ্ট্রদূতের ছেলে পরিচয় দেওয়া যুবকের রি মা ন্ড চায় পুলিশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০১/২০২৫ ০৭:১৭:৪৬ পূর্বাহ্ন

সিলেটে রাষ্ট্রদূতের ছেলে পরিচয় দেওয়া যুবকের রি মা ন্ড চায় পুলিশ

ফাইল ছবি


মেক্সিকোয় নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত সিলেটের মুশফিকুল ফজল আনসারীর ছেলে পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে আটক হওয়া সেই ফাহিম আহমদের রিমান্ড চায় পুলিশ। আদালতের কাছে তিনদিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল জানান, গ্রেফতারকৃত ফাহিমকে শনিবার দুপুরে আদালতে তুলে পুলিশ তিনদিনের রিমান্ডে নিতে আবেদন করে। আদালতে শুনানির পরবর্তী তারিখ ধার্য করেছেন।

এরআগে বৃহস্পতিবার দিবাগত (৩ জানুয়ারি) রাতে  সিলেট মহানগরের রায়নগর এলাকা থেকে তাকে গ্রেফতার করে কোতোয়ালি থানাপুলিশ। ফাহিম মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দেওগাঁওয়ের রফিক মিয়ার ছেলে। তিনি রায়নগরের ৫২ নং বাসায় থাকতেন।

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর ছেলে পরিচয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি ও বিভিন্ন নামিদামি স্কুলে ভর্তিসহ নানা বিষয়ে বিভিন্নজনের তদবিরের চেষ্টার অভিযোগে ঐ যুবককে গ্রেফতার করে পুলিশ। পরে তার বিরুদ্ধে সিলেট কোতোয়ালি থানায় মামলা করেন সাংবাদিক আবু সুফিয়ান ফারাবী। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ