সিলেটে মাইকে ঘোষণা দেওয়ায় ডা কা ত দের গু*লি, টাকা ও স্বর্ণালঙ্কার লু*ট
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন

সিলেটে মাইকে ঘোষণা দেওয়ায় ডা কা ত দের গু*লি, টাকা ও স্বর্ণালঙ্কার লু*ট

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০১/২০২৫ ০৭:৩৪:৩১ পূর্বাহ্ন

সিলেটে মাইকে ঘোষণা দেওয়ায় ডা কা ত দের গু*লি, টাকা ও স্বর্ণালঙ্কার লু*ট

ফাইল ছবি


সিলেটের গোলাপগঞ্জে গভীর রাতে যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা হয়েছে। লুট হয়েছে টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইলসহ অন্তত ১৫ লাখ টাকার মালামাল।

শুক্রবার দিবাগত রাতে পৌর এলাকার ৯ং ওয়ার্ডের রণকেলী নুরুপাড়া এলাকার যুক্তরাজ্য প্রবাসী সিরাজ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। এসময় ডাকাতদের হামলায় আহত হয়েছেন একজন।

স্থানীয় এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, যুক্তরাজ্য প্রবাসী সিরাজ মিয়ার বাড়িতে শুক্রবার (৩ জানুয়ারি) গভীর রাতে ৮-১০ জন মুখোশধারী ডাকাতদল দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করেন। এসময় তাদের বাঁধা দিলে প্রবাসী সিরাজ মিয়ার ছোট ভাই জহির উদ্দিনকে আহত করে ডাকাতরা। পরে অস্ত্রের মুখে বাকি পরিবারের সদস্যদের জিম্মি করে  টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইলসহ অন্তত ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এসময় মসজিদের মাইকে ডাকাত এসেছে বলে মাইকিং করা হলে ডাকাতরা ফাকা গুলি ছুড়ে নিরাপদে চলে যায়।

আহত জহির উদ্দিন জানান, আমাদের ঘরে থাকা নগদ অর্থ, ৮ ভরি স্বর্ণ, ৩টি মোবাইল সেটসহ অন্তত ১৫ল লাখ টাকার মালামাল ডাকাতদল লুট করে নিয়েছে।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান মোল্যার জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশি তৎপরতা অব্যাহত আছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ