উন্মুক্ত করা হলো সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়াম
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন

উন্মুক্ত করা হলো সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়াম

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০১/২০২৫ ১২:০২:১৭ অপরাহ্ন

উন্মুক্ত করা হলো সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়াম

ফাইল ছবি


সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) কেন্দ্রীয় অডিটরিয়ামের নির্মাণকাজ ১২ বছর পর শেষ হয়েছে। প্রকল্প প্রস্তাব অনুযায়ী, ২০১৩ সালে অডিটরিয়াম ভবন নির্মাণকাজ শুরু হয়ে ২০১৮ সালে শেষ হওয়ার কথা থাকলেও বিগত প্রশাসনের অব্যবস্থাপনার ফলে অডিটরিয়ামের নির্মাণকাজ বিলম্ব হয়েছে বলে মনে করেন বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্ট ব্যক্তিরা। ফলে আজ শনিবার সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে এই অডিটরিয়াম।

একাধিক শিক্ষক ও কর্মকর্তা জানান, বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য মো. আলিমুল ইসলামের ব্যক্তিগত উদ্যোগ ও ঐকান্তিক প্রচেষ্টায় অবশেষে শেষ হয়েছে সিকৃবি কেন্দ্রীয় অডিটরিয়ামের নির্মাণকাজ। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে অস্থায়ীভাবে নির্মিত প্যান্ডেলে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছে। এখন আধুনিক সুযোগ-সুবিধাসংবলিত নান্দনিক অডিটরিয়াম নির্মাণের ফলে বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্ট সব ধরনের অনুষ্ঠান এখানে পরিচালনার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বাইরের যেকোনো প্রতিষ্ঠানের বড় পরিসরের অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হবে। এতে সবার সময় ও অর্থের সাশ্রয় হবে।

সিকৃবির উপাচার্য মো. আলিমুল ইসলাম বলেন, সবার সহযোগিতায় সিকৃবিতে বৃহত্তর সিলেটের মধ্যে সর্বাধুনিক অডিটরিয়াম নির্মাণের মাধ্যমে বিশ্ববিদ্যালয় পরিবারের একটি উল্লেখযোগ্য দাবি পূরণ করা সম্ভব হয়েছে। যার ফলে বিশ্ববিদ্যালয়ের কোনো অনুষ্ঠান আয়োজনে তেমন বেগ পোহাতে হবে না।

প্রায় ৩৪ কোটি টাকা ব্যয়ে প্রায় ১ হাজার ১০০ আসনবিশিষ্ট নান্দনিক ও আধুনিক সুযোগ-সুবিধাসংবলিত সিকৃবি কেন্দ্রীয় অডিটরিয়াম নির্মাণ শেষে ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ