তামাবিল মহাসড়কের পাশে সেলুন মালিকের ম র দে হ উ দ্ধা র
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন

তামাবিল মহাসড়কের পাশে সেলুন মালিকের ম র দে হ উ দ্ধা র

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৫/০১/২০২৫ ০৯:৪৫:০৬ পূর্বাহ্ন

তামাবিল মহাসড়কের পাশে সেলুন মালিকের ম র দে হ উ দ্ধা র

প্রতীকী ছবি


সিলেট-তামাবিল মহাসড়কের ২ নং লক্ষিপুর গ্রাম সংলগ্ন এলাকা হতে রক্তাক্ত অবস্থায় একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই ব্যাক্তির নাম সালাউদ্দিন (৩৫)।  সে ব্রাহ্মণবাড়ীয়া জেলার আখাউড়া উপজেলার মনিয়ন্দ গ্রামের মৃত খালেক মিয়ার পুত্র।

গত ৭ বছর যাবৎ উপজেলার ৪ নং বাংলা বাজার এলাকায় মসজিদ মার্কেটে সে স্যালুন ব্যবসা করতো। 

পুলিশ সূত্রে জানায়, গত শনিবার রাতে তার চাচাতো বোনের বাসা থেকে রাতের খাবার শেষ করে ৪ নং বাংলা বাজারে ফিরছিলো সালাউদ্দিন।  

রবিবার (৫ই জানুয়ারি)  ভোরে স্হানীয় এক ব্যাক্তি মহাসড়কের পাশে সালাউদ্দিনের দেহ রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে স্হানীয়রা জৈন্তাপুর মডেল থানায় খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।  এ সময় মরদেহের মুখমন্ডল খেতলে যাওয়া রক্তাক্ত  অবস্থায় ছিলো।

প্রাথমিকভাবে পুলিশের ধারণা কোন বেপোরয়া গতির গাড়ীর ধাক্কায় তার মৃত্যু হতে পারে। এছাড়াও মরদেহের আশপাশে কাঁচের টুকরো পাওয়া গেছে। এ সময় নিহত সালাউদ্দিনের পরনে কালো রংয়ের হুডি ও মেরুন রংয়ের প্যান্ট পরিহিত অবস্থায় ছিলো।

পরে তামাবিল হাইওয়ে পুলিশের টিম ঘটনাস্থলে আসে। এ সময় ঘটনাস্থলে ২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম ও সাবেক চেয়ারম্যান হাজি আলমগীর হোসেন উপস্থিত ছিলেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন তামাবিল হাইওয়ে পুলিশ, সিলেট রিজিয়নের অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিবুর রহমান। তিনি জানান উদ্ধার হওয়া মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরী শেষে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহন করা হবে বলে তিনি নিশ্চিত করেছেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ