ফিরে দেখা ২০২৪ : আনোয়ারুজ্জামানের স্ব প্ন ভ ঙ্গে র বছর
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন

ফিরে দেখা ২০২৪ : আনোয়ারুজ্জামানের স্ব প্ন ভ ঙ্গে র বছর

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ০৫/০১/২০২৫ ১১:৫২:০৫ পূর্বাহ্ন

ফিরে দেখা ২০২৪ : আনোয়ারুজ্জামানের স্ব প্ন ভ ঙ্গে র বছর

ছবি: নিজস্ব


আশা জাগানিয়া স্বপ্ন আর রাষ্ট্রের সর্বোচ্চ কর্তাদের সঙ্গে সম্পর্কের কারণে সিলেট সিটি কর্পোরেশনের পঞ্চম নির্বাচনে মেয়র পদে বিজয়ী হয়েছিলেন আনোয়ারুজ্জামান চৌধুরী। কিন্তু তাঁর সেই ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা ঘনিষ্টরা ‘ফ্যাসিস্ট’ খ্যাতি পেয়ে ২০২৪ এর ৫ আগস্ট দেশ ছাড়ার পর আনোয়ারুজ্জামানের স্বপ্নও ভেঙ্গে যায়। সরকারের আদেশে পদ হারান এই নেতা। শুধু তাই নয়, তাকেও দেশ ছাড়তে হয়েছে সংগোপনে। ফলে অনেকেই ২০২৪ সালকে মেয়র আনোয়ারুজ্জামানের স্বপ্নভঙ্গের বছর হিসেবেও চিহ্নিত করছেন।  

২০২৩ সালে অনুষ্ঠিত সিলেট সিটি করপোরেশন নির্বাচনের আগে তার নামও খুব একটা জানতেন না নগরবাসী। এমনকি যুক্তরাজ্য আওয়ামী লীগের এই নেতাকে সিলেটের অনেক স্থানীয় নেতা ও তৃণমূলের কর্মীরাও চিনতেন না। বিএনপিবিহীন সিটি নির্বাচনে সহজ জয় পেয়ে আনোয়ারুজ্জামান নগরপিতার চেয়ারে বসেন। ব্যাপক স্বপ্ন দেখান নগরবাসীকে। কিছু কাজও করেন। স্থানীয় নেতাদের প্রাধান্য না দিয়ে প্রবাসী এই নেতাকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়ায় তখন থেকেই আওয়ামী নেতাকর্মীদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছিল। তখন স্থানীয় আওয়ামী লীগসহ সর্বমহলেই তার নামের আগে বলা হতো ‘উড়ে এসে জুড়ে বসা’ প্রবাসী নেতা। এই বিরোধ আরও প্রখর হয় যখন তিনি সিসিকের চেয়ারে বসেই স্থানীয় আওয়ামী লীগের সব ইউনিটের নিজের রাজত্ব কায়েম করতে চাইলেন। তবে দু’একজন নেতা ছাড়া স্থানীয় আওয়ামী লীগের সব ইউনিটেই তিনি হয় তার পছন্দের লোক বসিয়েছিলেন। পাশাপাশি অনেক নেতাকর্মী নিজ স্বার্থে তার ছায়াতলে জড়ো হয়েছিলেন। 

মাস তিনেক আগেও সিলেট নগরী ও আওয়ামী লীগে একক আধিপত্য ছিল আনোয়ারুজজামানের। তবে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে রয়েছেন তিনি। ১৯ আগস্ট খুনের দায় মাথায় নিয়ে ‘সব’ হারান আনোয়ারুজ্জামান চৌধুরী। ওইদিন সারাদেশের মেয়রদের অপসারণ এবং প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার বিভাগ। এই আদেশে তিনিও পদহারা হন। 

গত বছরের ২১ জুন পঞ্চমবারের মতো সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনের আগেই আওয়ামী লীগের মনোনয়ন পেতে দলটির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের অন্ততঃ এক ডজন নেতা মাঠপর্যায়ে প্রচার প্রচারণা শুরু করেন। কিন্তু সবাইকে পেছনে ফেলে দলীয় মনোনয়ন পান যুক্তরাজ্য প্রবাসী নেতা আনোয়ারুজ্জামান চৌধুরী। তখন সিলেট আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক মহলের আলোচনা ছিল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই স্থানীয় ত্যাগী নেতাদের বঞ্চিত করে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। 

ওই নির্বাচনে বড় ব্যবধানেই জাতীয় পার্টির প্রার্থী নজরুল ইসলাম বাবুলকে পরাজিত করেন মেয়র নির্বাচিত হন আনোয়ারুজ্জামান চৌধুরী। তবে নির্বাচিত হয়ে শপথ নিলেও তৎকালীন মেয়র আরিফুল হকের মেয়াদ শেষ না হওয়ায় গত বছরের ৭ নভেম্বর তিনি মেয়র পদে দায়িত্ব গ্রহণ করেন। 

এই দায়িত্ব গ্রহণের আট মাসের মাথায় মেয়র পদ হারালেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী। ৫ আগস্টের পর তিনি আত্মগোপনে থাকলেও খুনের দায় মাথায় নিয়ে এখন তিনি পলাতক। লন্ডনে অবস্থান করে মাঝে মধ্যে ফেসবুকে নেতাকর্মীদের উদ্দেশ্যে কথা বলেন তিনি। 

এ বিষয়ে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর বক্তব্য জানা যায়নি। তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ রয়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ