চায়ের দেশে বিপিএল উম্মাদনা শুরু কাল
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন

চায়ের দেশে বিপিএল উম্মাদনা শুরু কাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৫/০১/২০২৫ ১২:১০:১২ অপরাহ্ন

চায়ের দেশে বিপিএল উম্মাদনা শুরু কাল

ছবি : সংগৃহীত


ঢাকা পর্বের পর চায়ের দেশ সিলেটে বিপিএল উম্মাদনা শুরু হচ্ছে আগামীকাল সোমবার। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হওয়া পর্বটি চলবে আগামী ১৩ জানুয়ারি পর্যন্ত। যেখানে প্রতিদিনই হবে দুটি করে ম্যাচ। সিলেট পর্বে মোট ম্যাচ অনুষ্ঠিত হবে ১২টি।

সিলেট পর্বে স্বাগতিক সিলেট স্ট্রাইকার্সের ম্যাচই আছে পাঁচটি। সোমবার দুপুর দেড়টায় দিনের প্রথম খেলায় মুখোমুখি হবে স্বাগতিক সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্স। আর সন্ধ্যা সাড়ে ছয়টায় ফরচুন বরিশালের প্রতিপক্ষ দুর্বার রাজশাহী।

শনিবার সিলেট স্টেডিয়ামে সিলেট স্ট্রাইকার্স, ফরচুন বরিশান ও রংপুর রাইডার্সের খেলোয়াড়দের অনুশীলন করেতে দেখা গেছে। বিপিএল ঘিরে সিলেটে সাজসাজ রব। ব্যাট-বলের ঝড় দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমিরা। এবারের আসরে আলেচিত খেলোয়াড় সিলেট স্ট্রাইকার্সের রাহকিম কর্ণওয়াল। তাকে নিয়ে সিলেটে আলোচনা তুঙ্গে। হোম গ্রাউন্ডে রাহকিম কর্ণওয়ালের ঝড় দেখার অপেক্ষায় সিলেটের ক্রিকেটপ্রেমিরা। তবে প্রথম ম্যাচে রাহকিম কর্ণওয়াল খেলবেন কি না সেটি এখনও নিশ্চিত নয় বলে জানা গেছে।

বিসিবি সূত্র জানায়, শনিবার থেকে সিলেটে বিপিএলের টিকিট বিক্রি শুরু হয়েছে। এবার ঘরে বসে অনলাইনে টিকিট সংগ্রহ করা যাবে। এছাড়াও মধুমতি ব্যাংক ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন বুথে প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে টিকিট বিক্রি।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বসে খেলা দেখতে সর্বনিম্ন ১৫০ থেকে সর্বোচ্চ ২০০০ টাকা খরচ করতে হবে দর্শকদের। গ্যালারিগুলোকে ভাগ করা হয়েছে মোট ১২টি ভাগে। একটি টিকিটে দিনের দুটি ম্যাচই উপভোগ করা যাবে।

১৫০ টাকায় ওয়েস্টার্ন গ্যালারি ছাড়াও গ্রীণ হিল এরিয়া, শহীদ আবু সাইদ স্ট্যান্ডের টিকিট কাটা যাবে। ইস্টার্ন গ্যালারি ২৫০ টাকা, ক্লাব হাউজ ৫০০ টাকা এবং জিরো ওয়েস্ট জোনের টিকিটের দাম ৬০০ টাকা। এছাড়াও গ্রান্ড স্ট্যান্ডের টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ২০০০ টাকা।

কাল সোমবার স্বাগতিক সিলেট স্টাইকার্স ও রংপুর রাইডার্সের ম্যাচ দিয়ে বিপিএল সিলেট পর্বরে খেলা মাঠে গড়াবে। এদিন সন্ধ্যায় ফরচুন বরিশালের মুখোমুখি হবে দুর্বার রাজশাহী। পরদিন ৭ জানুয়ারি প্রথম ম্যাচে রংপুরের প্রতিদ্ব›িদ্ব ঢাকা ক্যাপিটালস। দ্বিতীয় ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের প্রতিপক্ষ ফরচুন বরিশাল। একদিন বিরতির পর ৯ জানুয়ারি ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্স এবং ঢাকা ক্যাপিটালস ও চিটাগাং কিংসের ম্যাচ। ১০ জানুয়ারি দুর্বার রাজশাহী ও খুলনা টাইগার্স এবং সিলেট স্টাইকার্স ও ঢাকা ক্যাপিটালস ম্যাচ। ফের একদিন বিরতি দিয়ে ১২ জানুয়ারি সিলেট স্ট্রাইকার্স ও খুলনা টাইগার্স এবং দুর্বার রাজশাহী ও ঢাকা ক্যাপিটালস ম্যাচ। ১৩ জানুয়ারি সিলেট স্ট্রাইকার্স ও চিটাগাং কিংস এবং রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্সের ম্যাচ দিয়ে সিলেট পর্বের ইতি ঘটবে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ