সিলেটে ১২ হাজার কেজি ভা র তী য় চিনির চালানসহ আ ট ক ১
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন

সিলেটে ১২ হাজার কেজি ভা র তী য় চিনির চালানসহ আ ট ক ১

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০১/২০২৫ ০৫:২৮:৪৭ পূর্বাহ্ন

সিলেটে ১২ হাজার কেজি ভা র তী য় চিনির চালানসহ আ ট ক ১

ফাইল ছবি


সিলেটে চোরাই পথে আনা ১২ হাজার ৫ কেজি ভারতীয় চিনির একটি চালান জব্দ করেছে পুলিশ। এসময় ট্রাক চালককেও আটক করা হয়েছে। আটক আব্দুল আমিন কালা (৪০) গোয়াইনঘাট থানার হাটগ্রামের মৃত আব্দুর রবের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে তামাবিল হয়ে চিনির একটি চালান সিলেটে ঢুকছে। এমন খবরে শুক্রবার রাতে শাহপরাণ (রহঃ) থানাধীন মুরাদপুর এলাকায় অভিযান চালায় তারা।

এসময় একটি ট্রাক তল্লাসী করে ২৪৫ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। বস্তাগুলোর গায়ে লেখা ছিল ‘হোয়াইট ক্রিস্টাল সুগার ইন্ডিয়া’। প্রতি বস্তায় ৪৯ কেজি হিসেবে সেখানে ছিল ২ হাজার ৫ কেজি চিনি। যার আনুমানিক বাজার মূল্য ১৪ লক্ষ ৪০ হাজার ৬শ টাকা। 

চোরাচালানে ব্যবহৃত হলুদ রঙের হাইড্রোলিক ড্রাম ট্রাক (রেজিস্ট্রেশন নং ঢাকা-মেট্রো-ট-২৪-০৬৪৮) জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৩০ লক্ষ টাকা। তাছাড়া উদ্ধারকৃত মালামালের কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ট্রাকচালককে আটক করা হয়

 সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার, অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম  এর পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এ ঘটনায় পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করেছে। আটক ট্রাক চালককে আজ রোববার (০৫ জানুয়ারি) আদালতে সোপর্দ করা হবে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ