শ্রীমঙ্গল ফুটপাত দখলমু*ক্ত করতে উ চ্ছে দ অভি*যান
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন

শ্রীমঙ্গল ফুটপাত দখলমু*ক্ত করতে উ চ্ছে দ অভি*যান

রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ০৫/০১/২০২৫ ০৬:৩৮:৩৭ পূর্বাহ্ন

শ্রীমঙ্গল ফুটপাত দখলমু*ক্ত করতে উ চ্ছে দ অভি*যান

ছবি : সংগৃহীত


শ্রীমঙ্গল শহরে পথচারীদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করে শহরকে ফুটপাতমুক্ত রাখতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। 

শ্রীমঙ্গল পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা  মো: ইসলাম উদ্দিন দায়িত্ব গ্রহণ করার পর পরই কিভাবে শ্রীমঙ্গল পৌর শহরের সৌন্দর্য বৃদ্ধি, পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, নাগরিকদের সেবার মান বৃদ্ধিসহ নানা পদক্ষেপ গ্রহণ করেছেন। এরই ধারাবাহিকতায় শ্রীমঙ্গল স্টেশন রোড হতে চৌমুহনা ও হবিগঞ্জ রোডের ফুটপাতমুক্ত রাখতে অভিযান পরিচালনা করা হয়। 

রবিবার (৫ জানুয়ারি) দুপুরে  ফুটপাতের উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন শ্রীমঙ্গল পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইসলাম উদ্দীন । 

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাস, পৌরসভার নির্বাহী প্রকৌশলী  মো: জহিরুল ইসলাম, ট্রাফিক পুলিশের টিআই এস এম জালাল উদ্দিন, শ্রীমঙ্গল থানার (ওসি)তদন্ত্র মো: মোবারক হোসেন। 

এসময় ষ্টেশন রোডস্থ মনির এলুমিনিয়ামে দশ হাজার (১০,০০০) টাকা জরিমানা এবংহবিগঞ্জ রোডস্থ প্রান্ত ইলেকট্রনিকে এক হাজার পাঁচশত ( ১৫০০) টাকা সহ দুটি দোকান প্রতিষ্ঠানের মালিকের কাছ থেকে নগদ ১১ হাজার ৫ শ টাকা জরিমান আদায় করা হয়েছে। ফুটপাত ও রাস্তায় দখল করে থাকা বিভিন্ন দোকান নিজ উদ্যোগে সরিয়ে নেয়ার আহ্বান জানানো হয়েছে।

পথচারিরা জানান, পৌর কর্তৃপক্ষ ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করেছে। কিন্তু অভিযানের  পর পরই ফের দখল হওয়া শুরু হয়ে যায়। এতে জনসাধারণের ভোগান্তি থেকে যাবে বলে মনে করছেন তারা।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ