নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার সং গ্রা ম বেগবান করুন: স মা জ তা ন্ত্রি ক‌ মহিলা ফো রা ম
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন

নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার সং গ্রা ম বেগবান করুন: স মা জ তা ন্ত্রি ক‌ মহিলা ফো রা ম

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ০৫/০১/২০২৫ ১০:২৪:১৪ পূর্বাহ্ন

নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার সং গ্রা ম বেগবান করুন: স মা জ তা ন্ত্রি ক‌ মহিলা ফো রা ম

ছবি : সংগৃহীত



সমাজতান্ত্রিক মহিলা ফোরামের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা রোববার (৫জানুয়ারি) বিকাল ৪টায় আম্বরখানাস্হ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সমাজতান্ত্রিক মহিলা ফোরাম সিলেট জেলা আহ্বায়ক মাসুমা খানমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাসদ জেলা আহ্বায়ক আবু জাফর, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের আহ্বায়ক নাজিকুল ইসলাম রানা, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের রত্না বসাক, অর্চিতা শর্মা, লাবলি দে, প্রমূখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা ছাড়া গণতান্ত্রিক সমাজ নির্মাণ সম্ভব না। অথচ স্বাধীনতার ৫৩বছর পরও দেশের নারীরা আইনগতভাবেই বৈষম্যের শিকার। সম্পত্তিতে সমঅধিকার না থাকায় পরিবার ,সমাজ ও রাষ্ট্রে প্রাপ্য অধিকার থেকে নারীরা বঞ্চিত হয়। একদিকে পুঁজিবাদী অর্থনীতির কারণে ধনী-গরীব বৈষম্য অন্যদিকে পুরুষতান্ত্রিক ব্যবস্থার কারণে নারী হিসেবে অর্থাৎ দ্বৈত শোষণের শিকার হতে হয়।

আলোচনা সভায় বক্তারা সমাজে নারীর মৌলিক মানবিক অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রাম বেগবান করার জন্য সবার প্রতি আহ্বান জানান।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ