ঘন কুয়াশায় ঢাকার ২ ফ্লা ই ট নামলো সিলেটে
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন

ঘন কুয়াশায় ঢাকার ২ ফ্লা ই ট নামলো সিলেটে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০১/২০২৫ ১০:৩৭:৫৪ পূর্বাহ্ন

ঘন কুয়াশায় ঢাকার ২ ফ্লা ই ট নামলো সিলেটে

ছবি : ফাইল ফটো


কুয়াশার কারণে রোববার সকালে (৫ জানুয়ারি) আন্তর্জাতিক দুটি ফ্লাইট ঢাকার পরিবর্তে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমাবন্দরে অবতরণ করেছে। তবে দু’ঘণ্টা পর আবহাওয়া পরিস্থিতির উন্নতি হওয়ায় ফ্লইটগুলো সিলেট ছেড়ে ঢাকার উদ্দেশ্যে উড়াল দেয়।

ফ্লাইট দুটি হচ্ছে- বাংলাদেশ বিমানের একটি ও ইউএস বাংলার বিএস-৩৩৪। এর মধ্যে ইউএস বাংলার ফ্লাইট রোববার (৫ জানুয়ারি) সকাল ৭টা ৩০ মিনিটে ও বাংলাদেশ বিমানের ফ্লাইট সকাল ৭টা ৪০ মিনিটে সিলেট বিমাবন্দরে অবতরণ করে। পরে আবহাওয়া পরিস্থিতির উন্নতি হওয়ায় সকাল সাড়ে ৯টার দিকে ফ্লইটগুলো ঢাকার উদ্দেশ্যে সিলেট ছাড়ে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ইউএস বাংলার ফ্লাইটটি সংযুক্ত আরব আমিরাতের (দুবাই) দোহা এয়ারপোর্ট এবং বাংলাদেশের ফ্লাইট চীন থেকে আসে। কুয়াশার জন্য নির্ধারিত সময়ে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমাবন্দরে অবতরণ করতে না পেরে চলে আসে সিলেটে। তথ্যগুলো নিশ্চিত করেছেন সিলেট ওসমানী বিমানবন্দরের পরিচালক হাফিজ উদ্দিন আহমদ।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ