সিলেটে সর্বনিম্ন ১৫০ টাকায় বি পি এ ল টিকিট
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন

সিলেটে সর্বনিম্ন ১৫০ টাকায় বি পি এ ল টিকিট

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০১/২০২৫ ০৯:৫৭:২১ পূর্বাহ্ন

সিলেটে সর্বনিম্ন ১৫০ টাকায় বি পি এ ল টিকিট

ছবি : সংগৃহীত


ঢাকায় প্রথম পর্ব শেষ করে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ঠিকানা এখন সিলেট। আজ (৬ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে এই পর্বের খেলা। আগামী ১৩ জানুয়ারি পর্যন্ত বিপিএলের ম্যাচগুলো হবে সিলেটে।

ঢাকায় টিকিট নিয়ে তীব্র উন্মাদনা ছিল। সিলেটেও অনলাইনে ‘গো বিসিবি’ ওয়েবসাইটে পাওয়া যাবে টিকিট। এছাড়া শহরের তিনটি বুথ থেকে নগদ টাকায় অফলাইন টিকিট কেনা যাবে।  

সিলেট শিশু একাডেমি ও মধুমতি ব্যাংকের আম্বরখানা শাখায় রোববার সকাল ১০টা থেকে ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিকেল ৩টা থেকে মিলবে টিকিট। সাতটি ক্যাটগরিতে সিলেটপর্বের টিকিটমূল্য নির্ধারিত হয়েছে।  

এর মধ্যে সর্বনিম্ন ১৫০ টাকায় পাওয়া যাবে শহীদ আবু সাইদ স্ট্যান্ড ও পশ্চিম গ্যালারির টিকিট। এছাড়া গ্রিন হিল অ্যারিয়ার টিকিটও বিক্রি হবে সমান মূল্যে। পূর্ব গ্যালারি ২৫০, ক্লাব হাউজ ৫০০ ও জিরো ওয়েস্ট জোনের টিকিট মিলবে ৬০০ টাকায়। সর্বোচ্চ দুই হাজার টাকা ধরা হয়েছে গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট।  

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ