শেখ মৌলভী ওয়াক্ফ এস্টেট মাছিমপুর মসজিদে ওয়াজ মাহফিল শুরু
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন

শেখ মৌলভী ওয়াক্ফ এস্টেট মাছিমপুর মসজিদে ওয়াজ মাহফিল শুরু

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ০৬/০১/২০২৫ ১০:০০:৪২ পূর্বাহ্ন

শেখ মৌলভী ওয়াক্ফ এস্টেট মাছিমপুর মসজিদে ওয়াজ মাহফিল শুরু

ছবি : সংগৃহীত


সিলেট নগরীর শেখ মৌলভী ওয়াক্ফ এস্টেট মাছিমপুর জামে মসজিদের শতবর্ষ পূর্তি উপলক্ষ্যে ২ দিনব্যাপী ওয়াজ মাহফিল সোমবার (৬ জানুয়ারি) দুপুর ২টা থেকে শুরু হয়েছে। মাহফিলের ১ম দিনে সভাপতিত্ব করেন মাওলানা রেজাউল করিম জালালী ও মাছিমপুর জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুর রহিম। উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন শেখ মৌলভী ওয়াকিফের বংশধরদের পক্ষে মাছিমপুর জামে মসজিদের মুতাওয়াল্লী হাজী মোঃ দিলওয়ার হোসেন, মকবুল হোসেন, আরিফ হোসেন, আলতাফ হোসেন, শরীফ হোসেন, মো. ওয়াকিল, মো. মুক্তাদির, এলাকাবাসীর পক্ষে আনোয়ার হোসেন শিবলু প্রমুখ।

মাহফিলে বক্তারা বলেন, মানবজাতিকে সঠিক পথ দেখাতে আল্লাহ তায়ালা প্রত্যেক যুগে প্রতিটি জাতির কাছে নবী-রাসূল পাঠিয়েছেন। সর্বশেষ রাসুল মুহাম্মাদুর রাসুলুল্লাহ সা. আমাদেরকে ব্যক্তিজীবনসহ সর্বক্ষেত্রে  কুরআন সুন্নাহ অনুসরনের নির্দেশনা দিয়ে গেছেন। কিন্তু কুরআন সুন্নাহর থেকে দূরে সরে যাবার কারনে মুসলমানদের অধঃপতন শুরু হয়েছে। আলোকিত সমাজ ও রাষ্ট্র গঠনে এবং মুসলমানমানদের হারানো ঐহিত্য ফিরিয়ে আনতে আমাদেরকে কুরআন-সুন্নাহর চর্চা করতে হবে।

মাহফিলের ১ম দিনে মাছিমপুর জামে মসজিদের খতিব মাওলানা মুফতি মাশহুদুর রহমান শরফী’র উপস্থাপনায় বয়ান পেশ করেন শায়খুল হাদিস আজিজুল হক (রহ.) সাহেবজাদা হযরত মাওলানা মাহবুবুল হক, হযরত মাওলানা মুফতি নাসির উদ্দিন আনছারী ঢাকা, মাওলানা মুফতি হাবিবুল্লাহ আজহারী কিশোরগঞ্জ, মাছিমপুর মাদরাসার মুহতামিম মাওলানা শায়েখ নাজমুদ্দীন ক্বাসিমী, আল-উবায়েদ একাডেমি লন্ডনের প্রিন্সিপাল মাওলানা মুফতি সালাতুর রহমান মাহবুব, গোটাটিকর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জামাল উদ্দিন আজমী, ছড়ারপার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা লুৎফুর রহমান উসমানী।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ