বিসিবি’র সভাপতির কাছে বিপিজেএ’র স্মারকলিপি প্রদান
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন

বিসিবি’র সভাপতির কাছে বিপিজেএ’র স্মারকলিপি প্রদান

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ০৬/০১/২০২৫ ১০:৫৫:২২ পূর্বাহ্ন

বিসিবি’র সভাপতির কাছে বিপিজেএ’র স্মারকলিপি প্রদান

ছবি : সংগৃহীত


সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ‘শহীদ সাংবাদিক এটিএম তুরাব’র নামে গ্যালারির নামকরণ দাবীতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর সভাপতি কাছে স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ।

সোমবার (৬ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজাম উদ্দিন চৌধুরীর স্মারকলিপিটি গ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী।  

স্মারকলিপি উল্লেখ করা হয়, এসোসিয়েশনের কার্যানির্বাহী কমিটির সদস্য এটিএম তুরাব ২০২৪ সালের ১৯ জুলাই সিলেটের বন্দরবাজারের পুলিশের গুলিতে নিহত হন। সিলেটে অনুষ্ঠিত হচ্ছে বিপিএল-২০২৫ আসর। এসোসিয়েশনের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে একটি গ্যালারির নাম করণ করা হয়েছে শহীদ আবু সাঈদের নামে। পুণ্যভূমি সিলেটে খেলা অনুষ্ঠিত হচ্ছে সেখানে সিলেটের সন্তান শহীদ সাংবাদিক এটিএম তোরাবের নামে মনে হয় একটি গ্যালারির নামকরণ করা প্রয়োজনীয়তা রয়েছে বলে আমরা মনে করি। বিষয়টি নিয়ে সিলেটের সাংবাদিক সমাজে ব্যাপক আলোচনা হচ্ছে। সিলেটের সাংবাদিক সমাজের আবেগের কথা চিন্তা করে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে একটি গ্যালারির নাম করণ ‘শহীদ সাংবাদিক এটিএম তুরাব’র নামে করতে প্রয়োজনী ব্যবস্থা গ্রহণ করার দাবী জানানো হয়।

এসোসিয়েশনের সদস্যদের আশ্বাস প্রদান করে বিসিবি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজাম উদ্দিন চৌধুরীর বলেন, বিষয়টি আমরা গুরুত্বের সাথে দেখছি। বর্তমানে এবং আগামীতে বিসিবি’র সিলেট কেন্দ্রীয় সকল কার্যক্রমে বিষয়টি আমরা বিবেচনা করে গুরুত্বের সাথে দেখবে।

এসময় এসোসিয়েশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি ইউসুফ আলী, সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম, কোষাধ্যক্ষ মাহমুদ হোসেন, কার্যনির্বাহী কমিটি সদস্য শেখ আশরাফুল আলম নাসির, দৈনিক সিলেটের ডাকের সাবেক সাহিত্য সম্পাদক এডভোকেট আব্দুল মুকিত অপি, সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান তালুকদার, এসোসিয়েশনের সদস্য মামুন হোসেন, ফটো সাংবাদিক রুবেল মিয়া প্রমুখ।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ