১০ বছর আগের মা ম লা থেকে সিলেট বি এন পি'র ৬১ নেতাকর্মীর খালাস
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

১০ বছর আগের মা ম লা থেকে সিলেট বি এন পি'র ৬১ নেতাকর্মীর খালাস

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০১/২০২৫ ১২:০৫:৪৫ অপরাহ্ন

১০ বছর আগের মা ম লা থেকে সিলেট বি এন পি'র ৬১ নেতাকর্মীর খালাস

ছবি : সংগৃহীত


প্রায় ১০ বছরের মাথায় এসে রাজনৈতিক  মামলা থেকে খালাস পেয়েছেন সিলেট বিএনপির ৬১ নেতাকর্মী। সোমবার (৬ জানুয়ারি) বিশেষ ক্ষমতা আইনের মামলা থেকে তাদের খালাস প্রদান করেন সিলেটের অতিরিক্ত জেলা জজ আদালতের বিচারক।

২০১৫ সালে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন তারা। খালাসপ্রাপ্তরা বিয়ানীবাজার উপজেলা  বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।

বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছরওয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, ২০১৫ সালে বিয়ানীবাজার থানা পুলিশের এসআই আমিনুল ইসলাম বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা (নং-৫৬/২০১৫) দায়ের করেন।  

মামলার অভিযোগপত্র দেন তদন্তকারী কর্মকর্তা এসআই জহিরুল ইসলাম খান। মামলার সব আসামি কারবরণ করেন বলেও জানান তিনি। সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি নজমুল হোসেন পুতুল, শিশুবিষয়ক সম্পাদক সিদ্দ্কি আহমদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছরওয়ার হোসেন, সাবেক যুগ্ম সম্পাদক সাইফুর রহমান, সাংগঠনিক সম্পাদক নজরুল খান, প্রচার সম্পাদক ফয়েজ আহমদ, জেলা যুবদল নেতা আবুল কালাম, পৌর যুবদল নেতা জানে আলম, ছাত্রদল নেতা নূর উদ্দিনসহ ৬১ নেতাকর্মী এ মামলায় খালাস পেয়ে শুকরিয়া আদায় করেন।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ