কোম্পানীগঞ্জে ইসলামিক রিলিফ'র নগদ সহায়তা প্রদান
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন

কোম্পানীগঞ্জে ইসলামিক রিলিফ'র নগদ সহায়তা প্রদান

ফারুক আহমেদ, কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০১/২০২৫ ০৫:৫৭:৪৩ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জে ইসলামিক রিলিফ'র নগদ সহায়তা প্রদান

ফাইল ছবি


কোম্পানীগঞ্জে ইসলামিক রিলিফ বাংলাদেশের মাধ্যমে অতি দরিদ্র পরিবারের মাঝে আয় বৃদ্ধিমূলক কর্মকাণ্ডে ১৬ লক্ষ ৭৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে। ইসলামিক রিলিফ বাংলাদেশ কর্তৃক বাস্তবায়িত এবং ইউএসএ ইসলামিক রিলিফের অর্থায়নে পরিচালিত সুপ্রিম এশিয়া প্রকল্প এর আওতায় মঙ্গলবার সকালে সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় নগদ অর্থ সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

এই কার্যক্রমের মাধ্যমে উপজেলার ৫টি ইউনিয়নের—১নং পশ্চিম ইসলামপুর, ২নং পূর্ব ইসলামপুর, ৩নং তেলিখাল, ৫নং উত্তর রণিখাই, এবং ৬নং দক্ষিণ রণিখাই ইউনিয়নের ৬৭টি অতি দরিদ্র পরিবারের মাঝে আয় বৃদ্ধিমূলক কর্মকাণ্ডের জন্য মোট ১৬ লক্ষ ৭৫ হাজার টাকা বিতরণ করা হয়। প্রত্যেক উপকারভোগী পরিবার ২৫,০০০ টাকা করে সহায়তা পেয়েছে। এই অর্থ সহায়তার মাধ্যমে উপকারভোগী পরিবারগুলো গরু, ছাগল, হাঁস-মুরগি পালন, ক্ষুদ্র ব্যবসা শুরু এবং অন্যান্য আয় বৃদ্ধিমূলক কাজে বিনিয়োগ করে তাদের আর্থিক স্বচ্ছলতা ফিরিয়ে আনার সুযোগ পাবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা  নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার (ভুমি) মোহাম্মদ আবুল হাসনাত। 

তিনি বলেন  ইসলামিক রিলিফ বাংলাদেশ কোম্পানীগঞ্জে অসাধারণ কাজ করছে। তারা শুধু এই এলাকায় নয়, সারা দেশে প্রশংসনীয় উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে। আজকের এই অর্থ দিয়ে আপনারা আয় বৃদ্ধিমূলক কাজে বিনিয়োগ করবেন, একতা বজায় রাখবেন, এবং সচেতনভাবে নিজেদের উন্নয়নের জন্য কাজ করবেন। ছেলে-মেয়েদের সুশিক্ষিত করবেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলবেন।

পূর্ব ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আলমগীর আলম বলেন, ইসলামিক রিলিফের এই সহায়তা আমাদের এলাকায় দারিদ্র্য নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমি আশা করি উপকারভোগীরা এই অর্থ সঠিকভাবে কাজে লাগিয়ে আগামী তিন বছরের মধ্যে নিজেদের আয় কয়েকগুণ বাড়াতে সক্ষম হবেন।

উপকারভোগী বাসন্তি রানী বলেন, আমরা হতদরিদ্র মানুষ। এই টাকা দিয়ে আমি একটি গাভী কিনব। এটি আমাদের পরিবারের আয়ের উৎস বৃদ্ধি করবে।

” মাহিলা বেগম বলেন, এই টাকা দিয়ে আমি ছোট ব্যবসা শুরু করব এবং পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফিরিয়ে আনব।

বিতরণ অনুষ্ঠানটি পরিচালনা করেন ইসলামিক রিলিফ বাংলাদেশের সুপ্রিম এশিয়া প্রকল্প-এর ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ওহিদুল ইসলাম। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রকল্প কর্মকর্তা আব্দুল হাই আরিফ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডাচ বাংলা ব্যাংকের প্রতিনিধিরা।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ