আগামী তিনদিন সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

আগামী তিনদিন সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ০৭/০১/২০২৫ ১১:৩১:৫৮ পূর্বাহ্ন

আগামী তিনদিন সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

প্রতীকী ছবি


সিলেট মহানগরের কয়েকটি এলাকায় বুধ, বৃহস্পতি ও শনিবার (৮, ৯ ও ১১ জানুয়ারি) তিনদিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। জরুরী কাজের জন্য ২৯ এলাকায় ৮ ঘন্টা বিদ্যু বন্ধের বিষয়টি বিজ্ঞপ্তিতে জানিয়েছে কর্তৃপক্ষ।

আজ মঙ্গেলবার (৭ জানুয়ারি) সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-৪ এর নির্বাহী প্রকৌশলী শ্যামল চন্দ্র সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বুধ, বৃহস্পতিবার (৮ ও ৯ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শেখপাড়া, হারদরপুর, শাহপুর টুকেরগাঁও, ঘোপাল, বাঘারপাড়, কান্দিগাঁও, মোল্লারগাঁও, সাদিপুর, গালমশাহ, বলাউড়া, আউসা, ক্ষিত্তারগাঁও লালারগাঁও, ভগতিপুর এবং আশে-পাশের এলাকাসমূহে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া শনিবার (১১ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্তকুমারগাঁও, বাসষ্ট্যান্ড, তেমুখী, কুমারগাঁও আ/এ, নাজিরেরগাঁও, মইয়ারচর, সোনাতলা, লামারগাঁও, চাতল, চাতলী বন্দ, টিলাগাঁও, বড়গুল, ডলিয়া, ইউরো বাংলা সিরামিকস্  ও আশে-পাশের এলাকাসমূহে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার জন্য বিজ্ঞপ্তিতে দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ বিভাগ।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ