শায়খুল হাদীস মুকাদ্দাস আলী লাখো মানুষের ভালবাসায় মুন্সিবাজার মাদ্রাসায় সমাহিত
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

শায়খুল হাদীস মুকাদ্দাস আলী লাখো মানুষের ভালবাসায় মুন্সিবাজার মাদ্রাসায় সমাহিত

আব্দুল মুকিত, জকিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০১/২০২৫ ০৬:২৮:৪১ পূর্বাহ্ন

শায়খুল হাদীস মুকাদ্দাস আলী লাখো মানুষের ভালবাসায় মুন্সিবাজার মাদ্রাসায় সমাহিত

ছবি: নিজস্ব


উপমহাদেশের প্রখ্যাত শায়খুল হাদীস হযরত আল্লামা মুকাদ্দাস আলী  বুধবার সকাল ৮ টার সময় জকিগঞ্জ উপজেলার বারগাত্তা গ্রামের বাড়ীতে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। তিনি দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৯২ বছর।

৮ জানুয়ারী বুধবার  বিকাল ৪ টা ৩০ মিনিটের সময় জকিগঞ্জ উপজেলার সোনাসার বাসস্ট্যান্ড সংলগ্ন মাঠে তাঁর জানাযা নামায অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন শায়খুল হাদীস আল্লামা মুকাদ্দাস আলী'র ছাহেবজাদা মাওলানা কামাল উদ্দিন।

নিজের এলাকার মানুষের কাছে ‘মাটিয়া ফেরেশতা’ নামে মশহুর ছিলেন শায়খুল হাদীস মুকাদ্দাস আলী। একদিকে যেমন ইলমে হাদিসের ওপর অগাধ পাণ্ডিত্য, অন্যদিকে নিভৃতচারিতা ও বুজুর্গিতে অতুলনীয় ছিলেন সিলেটের জকিগঞ্জ এলাকার ধর্মপ্রাণ জনগোষ্ঠীর কাছে। টানা ৭০ বছর ধরে দেশের সীমান্ত অঞ্চল সিলেটের জকিগঞ্জে নিভৃতে বসে হাদিস শরিফের দরস প্রদান করে গেছেন। বাংলাদেশে একাধারে এত দীর্ঘকাল হাদীসের দরস প্রদানের সৌভাগ্য আর কোনো শায়খুল হাদিসের হয়নি বলে অভিমত বিজ্ঞজনদের। কেউ কেউ বলছেন পুরো উপমহাদেশেও দ্বিতীয় কোনো মনীষী নেই এমন, যিনি এত দীর্ঘকালব্যাপী বুখারির দরস প্রদান করেছেন। 

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ