সিলেট সী মা ন্তে বি জি বি সদস্যের ওপর হা ম লা, থানায় মা ম লা
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

সিলেট সী মা ন্তে বি জি বি সদস্যের ওপর হা ম লা, থানায় মা ম লা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০১/২০২৫ ০৭:৫৭:৫০ পূর্বাহ্ন

সিলেট সী মা ন্তে বি জি বি সদস্যের ওপর হা ম লা, থানায় মা ম লা

ফাইল ছবি


সিলেটের গোয়াইনঘাট উপজেলার দমদমীয়া সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যের ওপর চোরাকারবারিদের হামলার ঘটনা ঘটেছে। হামলায় এক বিজিবি সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় থানায় মামলাও হয়েছে। এতে ১৮ জনের নাম উল্লেখ করে এবং ৪০ থেকে ৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

সোমবার (৬ জানুয়ারি) রাতে  সিলেট ৪৮ ব্যাটালিয়নের দমদমীয়া বিওপির সুবেদার মিজানুর রহমান বাদী হয়ে সিলেটের গোয়াইনঘাট থানায় এ মামলা করেন। এর পরের দিন মামলাটি থানায় রেকর্ড করা হয়।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত ৬ জানুয়ারি রাত সাড়ে ৩টার দিকে গোয়াইনঘাটের বিছনাকান্দি ইউনিয়নে দমদমীয়া সীমান্তে ভীতরগুল নামক স্থানে অভিযান চালানো হয়। ওই সীমান্তের ১২৬১ পিলারের ১৫০ গজ বাংলাদেশ অভ্যন্তরে ভীতরগুল নামক স্থানে চোরাকারবারিরা ভারত থেকে ভারতীয় গরু আনছিল। এ সময় বিজিবি সদস্যরা চোরাকারবারিদের ধাওয়া করলে ৪০ থেকে ৫০ বিবাদী অতর্কিতভাবে বিজিবি সদস্যদের ওপর পাথর দিয়ে ঢিল ছুড়তে থাকে। এ সময় ধারালো দা দিয়ে বিজিবি সদস্য মাসুম বিল্লাহর বাম হাতের কবজির নিচে কোপ দিয়ে রক্তাক্ত জখম করে। চোরাকারবারিরা পরবর্তীতে প্রাণ নাশের হুমকি দিয়ে চলে যায়। অভিযানে দুটি ভারতীয় গরু আটক করা হয়। গুরুতর আহত বিজিবি সদস্য মাসুম বিল্লাহকে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ বলেন, দমদমীয়া সীমান্তে চোরাকারবারিদের হামলায় বিজিবি সদস্য মাসুম বিল্লাহ গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় দমদমীয়া বিওপির সুবেদার মিজানুর রহমান বাদী হয়ে সোমবার রাতে গোয়াইনঘাট থানায় মামলা করেছেন। মঙ্গলবার সকালে মামলাটি থানায় রেকর্ড করা হয়েছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি। বিজিবি সদস্যদের ওপর হামলায় জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত আছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ