সিলেটে পুলিশ দেখে ১৮ লাখ টাকার চিনি রেথে পালালো চালকসহ তিনজন
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

সিলেটে পুলিশ দেখে ১৮ লাখ টাকার চিনি রেথে পালালো চালকসহ তিনজন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০১/২০২৫ ১০:১৫:৪৯ পূর্বাহ্ন

সিলেটে পুলিশ দেখে ১৮ লাখ টাকার চিনি রেথে পালালো চালকসহ তিনজন

ছবি : ফাইল ফটো


সিলেটের সুরমা গেইট এলাকায় পুলিশের চেকপোস্ট বসেছিল। তা দেখতে পেয়ে হঠাৎ একটি ট্রাকের চালক গাড়ি সড়কের পাশে দাঁড় করান। এরপর চালকসহ তিন ব্যক্তি ওই ট্রাক থেকে বের হয়ে দৌড় দেন। পুলিশ তৎক্ষণাৎ কাছে গিয়ে চোরাচালানে আসা ট্রাকভর্তি ভারতীয় চিনির বস্তার সন্ধান পায়।

বুধবার (৮ জানুয়ারি) ভোররাতে শাহপরাণ (র.) থানার আওতাধীন সুরমা গেইট এলাকাসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ট্রাক ও চিনি জব্দ করে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের হয়েছে। সিলেট মহানগর পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলামের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ট্রাক থেকে মোট ৩০৮ বস্তা চিনি জব্দ করা হয়েছে। এসব বস্তায় চিনি আছে ১৫ হাজার ৯২ কেজি। এই চিনির আনুমানিক মূল্য ১৮ লাখ ১১ হাজার ৪০ টাকা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট মহানগরের শাহপরাণ (রহ.) থানার অফিসার ইনচার্জ মো. মনির হোসেনের তদারকিতে শাহপরাণ (রহ.) মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মো. সানাউল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ মহাসড়কে চেকপোস্ট বসায়। তারা দায়িত্ব পালনকালে ট্রাকটি জব্দ করা হয়।

এরআগে বুধবার (৮ জানুয়ারি) ভোররাতে মহানগরের কালিঘাট এলাকা থেকে ভারতীয় চিনিসহ দুজনকে গ্রেফতার করে পুলিশ। এসময় ১৭ লাখ ২৪ হাজার টাকার (২৯০ বস্তা) ভারতীয় চিনিসহ একটি ট্রাক আটক করা হয়।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ