শায়েখ আলী উমর ইয়াকুবের সাথে সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাক্ষাত
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন

শায়েখ আলী উমর ইয়াকুবের সাথে সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাক্ষাত

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ০৮/০১/২০২৫ ১১:১১:০৯ পূর্বাহ্ন

শায়েখ আলী উমর ইয়াকুবের সাথে সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাক্ষাত

ছবি : সংগৃহীত


মুসলমানদের প্রথম কিবলা ফিলিস্তিনের আল আকসা মসজিদের সাবেক ইমাম শায়েখ আলী উমর ইয়াকুব আল আব্বাসীর সাথে সৌজন্য সাক্ষাত করেছেন সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ। সিলেটে আগমণ উপলক্ষে শায়েখ আলী উমর ইয়াকুব আব্বাসীর সাথে মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে নগরীর মির্জাজাঙ্গালস্থ নির্ভানা ইন-এ এই সাক্ষাত করেন নেতৃবৃন্দ।

এসময় শায়েখ আলী উমর ইয়াকুব আব্বাসীকেৃ ফুলেল শুভেচ্ছা দিয়ে সংবর্ধনা প্রদান করেন নেতৃবৃন্দ। সাক্ষাতকালে নেতৃবৃন্দ ফিলিস্তিনের উপর ইসলায়েলি বর্বরোচিত হামলার প্রতিবাদ জানান। হামলায় শাহাদাত বরণকারী বীর ফিলিস্তিনিদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করেন।

সাক্ষাত ও সংবর্ধনা প্রধানকালে উপস্থিত ছিলেন সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান আতিক, সহ-সভাপতি শাহ আহমেদুর রব, নুরুল ইসলাম সুমন, লুৎফুর রহমান লিলু, সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল আহাদ, সাংগঠনিক সম্পাদক লায়েক মিয়া, অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতা মাওলানা রেজাউল করিম জালালি, লন্ডন প্রবাসী মাওলানা শায়খ ফরিদ খান, জিয়াউর রহমান, সামছুল ইসলাম সহ সংগঠনের নেতৃবৃন্দ।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ