সিলেটে কিশোরীকে রাতের আঁধারে তুলে নিয়ে হোটেলে নিয়ে ধ র্ষ ণ চেষ্টা
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন

সিলেটে কিশোরীকে রাতের আঁধারে তুলে নিয়ে হোটেলে নিয়ে ধ র্ষ ণ চেষ্টা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০১/২০২৫ ০৪:৩৬:২৩ পূর্বাহ্ন

সিলেটে কিশোরীকে রাতের আঁধারে তুলে নিয়ে হোটেলে নিয়ে ধ র্ষ ণ চেষ্টা

ফাইল ছবি


সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় রাতের আঁধারে ঘরের সামন থেকে তুলে আবাসিক হোটেলে নিয়ে এক কিশোরীকে ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটেছে। বিষয়টি ৩ লাখ টাকায় ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন অভিযুক্তরা। পরে ভিকটিমের মা বাদি হয়ে ৩ জনের নাম উল্লেখ করেন কোম্পানীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সুত্রে জানা যায়, ভিকটিম তার পরিবারের সাথে উপজেলার ভোলাগঞ্জ গ্রামের আইন উদ্দিনের কলোনিতে বসবাস করেন। ৩ জানুয়ারি রাত ১২টা বাথরুমে যাওয়ার জন্য ঘর থেকে বের হলে ২/৩ জন মিলে তাকে মুখ চেপে ধরে সেখান থেকে মোটরসাইকেলে করে তুলে নিয়ে যায়। পরে তারা রাত ২টায় ভোলাগঞ্জের একটি আবাসিক হোটেলে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করার চেষ্টা করে। এসময় ভিকটিম চিৎকার করলে তাকে মারধর করে তার পড়নে থাকা কাপড়চোপড় ছিড়ে ফেলে অভিযুক্তরা।

স্থানীয় সুত্রে জানা যায়, ঘটনাটি ধামাচাপা দিতে অভিযুক্তরা ভিকটিমের পরিবারকে চাপ প্রয়োগ করতে থাকেন। এক পর্যায়ে তারা ৩ লাখ টাকার বিনিময়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু মেয়ের মা তাতে রাজি না হওয়ায় তারা আর বিষয়টি ধামাচাপা দিতে পারেনি।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান জানান, আমরা অভিযোগ পাওয়ার পর মামলা রেকর্ড করেছি। আসামিদের ধরতে আমাদের অভিযান চলছে। এছাড়া ভিকটিমের সাথে আমাদের তদন্তকারী কর্মকর্তা কথা বলেছেন। এ বিষয়ে আমাদের আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ