ভোলাগঞ্জে টাস্কফোর্সের অ ভি যা ন ২২টি ভাইব্রেটর ও ১৮১টি নৌকা ধ্বং স
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন

ভোলাগঞ্জে টাস্কফোর্সের অ ভি যা ন ২২টি ভাইব্রেটর ও ১৮১টি নৌকা ধ্বং স

ফারুক আহমেদ, কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০১/২০২৫ ০৮:০৯:০১ পূর্বাহ্ন

ভোলাগঞ্জে টাস্কফোর্সের অ ভি যা ন ২২টি ভাইব্রেটর ও ১৮১টি নৌকা ধ্বং স

ছবি: নিজস্ব


সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ ১০ নাম্বার এলাকায় অভিযান চালিয়েছে বিজিবি, পুলিশ, আরএনবি ও আনসার বাহিনী সমন্বয়ে গঠিত টাস্কফোর্স। এ সময় তারা অবৈধভাবে পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত ২২টি ভাইব্রেটর মেশিন, ১৮১টি নৌকা ভাংচুর করা হয়।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি ) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত  এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিলেট জনি রায় ও কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার (ভুমি) মোহাম্মদ আবুল হাসনাতের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ মামুনুর রশীদ, বাংলাদেশ  রেলওয়ের সিনিয়র সহকারী নির্বাহী প্রকৌশলী সৈয়দ মোঃ আজমাঈন মাহতাব, আরএনবির কমান্ডেন্ট মোঃ শফিকুল ইসলাম,  বিজিবি কালাসাদেক কোম্পানি কমান্ডার সুবেদার মহিব উল্যা।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আবুল হাসনাত জানান, অবৈধভাবে পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত ভাইব্রেটর ও নৌকা ধ্বংস করা হয়। টাস্কফোর্সের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। 

উল্লেখ্য, গত ৫ আগস্ট সরকারের পতনের পর সাদা পাথর ও বাঙ্কার এলাকায় চলছে পাথর লুটের মহোৎসব। সেখান থেকে প্রথমে রোপওয়ের গুরুত্বপূর্ণ মালামাল লুট করা হয়। ধীরে ধীরে শুরু হয় রেলওয়ের জমি খোঁড়ে পাথর লুটপাট। কিছুদিনের ভিতর পাল্টে যায় সেখানের চিত্র। শুরু হয় সবকিছু হরিলুট। ধ্বংস হতে থাকে সরকারি স্থাপনা ও জমি। কেটে নেওয়া হয় শতশত গাছ। কিছুদিন পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও এরপরে রাতে রোপওয়ে বাঙ্কার এলাকা থেকে লুট হচ্ছে কোটি কোটি টাকার পাথর।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ