সিলেটে জুয়েলারি দোকান থেকে ২৫০ ভরি সোনা চু রি
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন

সিলেটে জুয়েলারি দোকান থেকে ২৫০ ভরি সোনা চু রি

মুহাজিরুল ইসলাম রাহাত, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯/০১/২০২৫ ০৯:২৬:৪৯ পূর্বাহ্ন

সিলেটে জুয়েলারি দোকান থেকে ২৫০ ভরি সোনা চু রি

ফাইল ছবি


সিলেট নগরীর জিন্দাবাজার এলাকায় আল-হামরা শপিংমলের একটি সোনার দোকানে চুরির ঘটনা ঘটেছে। বুধবার রাতে অথবা বৃহস্পতিবার সকালের কোনো এক সময় ওই শপিং সিটির নুরানি জুয়েলারি দোকানে এ ঘটনা ঘটে।

জুয়েলারি দোকানের মালিক মো. জাবেদ চৌধুরীর দাবি, তার দোকান থেকে প্রায় আড়াইশ ভরি সোনা চুরি হয়েছে। তবে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় পর্যন্ত এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়নি।

জানা গেছে, আল হামরা শপিং সিটির চতুর্থ তলায় নুরানি জুয়েলারি। প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে দোকানে যান কর্মচারীরা। দোকান খুলে দেখেন কোনো সোনা নেই। ঘটনাটি দ্রুত মার্কেট সমিতি ও পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

মালিক পক্ষের দাবি, শাটারের তালা ভেঙে এসব সোনা চুরি করে নিয়ে যাওয়া হয়। সোনা লুটে নিয়ে যাওয়ার সময় দোকানে নতুন তালা লাগিয়ে দেয় চোরেরা।

দোকানের মালিক মো. জাবেদ চৌধুরী বলেন, দোকানে প্রায় আড়াইশ ভরি সোনা ছিল। এসব সোনার দাম আনুমানিক সাড়ে তিন কোটি টাকা।

তিনি বলেন, দোকানে সিসিটিভি ক্যামেরা ছিল। কিন্তু চোরেরা যাওয়ার সময় সিসিটিভি ক্যামেরার ডিভিআর নিয়ে যায়। ফলে চোর বা চোরদের এখন পর্যন্ত শনাক্ত করা যাচ্ছে না। তবে পুলিশ শপিংমলের অন্য সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করছে। যাদের সন্দেহ হচ্ছে তাদের জিজ্ঞাসাবাদ করছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ঘটনাটি রহস্যজনক। দোকান মালিক মৌখিকভাবে বিষয়টি জানিয়েছেন। রহস্য উদঘাটন করতে পুলিশ কাজ করছে। দোকানের সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ ও মোবাইলের কল লিস্ট ধরে কাজ করা হচ্ছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ