নতুন আঙ্গিকে রশিদ অটোমেটিক রাইস মিলের যাত্রা শুরু
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন

নতুন আঙ্গিকে রশিদ অটোমেটিক রাইস মিলের যাত্রা শুরু

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ০৯/০১/২০২৫ ১০:০১:৫৩ পূর্বাহ্ন

নতুন আঙ্গিকে রশিদ অটোমেটিক রাইস মিলের যাত্রা শুরু

ছবি : সংগৃহীত


সিলেট নগরীর শেখঘাটে নতুন আঙ্গিকে যাত্রা শুরু করেছে রশিদ অটোমেটিক রাইস মিল। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ফিতা কেটে ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

প্রবীণ মুরব্বী আমিনুর রশিদের সভাপতিত্বে ও মিলের মালিক যুক্তরাজ্য প্রবাসী আব্দুম মুনিমের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, আশরাফ গাজী, গবিন্দ্র চন্দ্র দেব, বাচ্চু মিয়া প্রমুখ।  

এসময় বক্তারা বলেন, মানব জীবনে কাজের কোনো বিকল্প নেই। জীবনে বড় হওয়ার জন্য জীবিকা উপার্জন অত্যাবশ্যক। আর উপার্জনের জন্য মানুষকে বহুমুখী কাজ করতে হয়। সময় অনুযায়ী যথাযথভাবে নিজ হাতে কাজ সম্পন্ন করার মাঝেই মানুষের সফলতা নিহিত। কাজের বিষয়ে মানুষকে উৎসাহিত করতে হবে। ব্যবসার মাধ্যমে হালাল উপার্জন করে জীবিকা নির্বাহে সবাইক উৎসাহ প্রদান করা অতিব জরুরি।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ