সিলেটে নি য় ন্ত্র ণ হা রি য়ে ট্রা ক ঢুকে পড়ল দোকানে, প্রা ণ গেল ১ জনের
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন

সিলেটে নি য় ন্ত্র ণ হা রি য়ে ট্রা ক ঢুকে পড়ল দোকানে, প্রা ণ গেল ১ জনের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০১/২০২৫ ১২:৩৯:০২ অপরাহ্ন

সিলেটে নি য় ন্ত্র ণ হা রি য়ে ট্রা ক ঢুকে পড়ল দোকানে, প্রা ণ গেল ১ জনের

প্রতীকী ছবি


সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার নাজিরবাজারে ট্রাকের ধাক্কায় আহত ব্যক্তি মারা গেছেন। গতকাল বুধবার (১৫ জানুয়ারি) রাত ৮ টার দিকে সিলেট মহানগরের একটি বেসরকারি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

এর আগে গতকাল বুধবার সকালে বেপরোয়া গতির একটি ট্রাক নাজিরবাজারের একটি দোকানে ঢুকে যায়। এসময় দোকানের সামনে দাঁড়িয়ে থাকা ৩ জন আহত হন। এর মধ্যে গুরুতর আহত শফিক আলী (৫৫) মারা গেছেন। তিনি সিলেটের ওসমানীনগর উপজেলার (নাজিরবাজারের পার্শ্ববর্তী) চন্ডিতিয়র গ্রামের মৃত রশীদ আলীর ছেলে। শফিক দিনমজুরের কাজ করতেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান- ঘটনার পর ট্রাক ফেলে চালক পালিয়ে যান। তাকে আটকের চেষ্টা করছে পুলিশ। ট্রাকটি আমাদের হেফাজতে রয়েছে।

তিনি বলেন- পরিবারের আবেদনের প্রেক্ষিতে শফিক আলীর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান- সিলেটের দিকে আসা বেপরোয়া গতির ট্রাক (ঢাকা মেট্রো. ট ২৪-৭১১৭) নিয়ন্ত্রণ হারিয়ে গতকাল বুধবার সকাল সাড়ে ৮টার দিকে নাজিরবাজারস্থ তান্দুরি রেস্টুরেন্টের ভেতরে ঢুকে পড়ে। এসময় রেস্টুরেন্টটির সামনে দাঁড়িয়ে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশাকে দুমড়ে-মুচড়ে দেয় ট্রাক। অটোচালক ও রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে থাকা দুজন আহত হন এসময়। এর মধ্যে গুরতর আহত শফিক আলী বুধবার রাতে হাসপাতালে মারা যান।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক