সিলেট ও সুনামগঞ্জে ১ কোটি ৩০ লক্ষ টাকার চো রা চা লা নী মালামাল আ ট ক
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন

সিলেট ও সুনামগঞ্জে ১ কোটি ৩০ লক্ষ টাকার চো রা চা লা নী মালামাল আ ট ক

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০১/২০২৫ ১২:৫৭:৫২ অপরাহ্ন

সিলেট ও সুনামগঞ্জে ১ কোটি ৩০ লক্ষ টাকার চো রা চা লা নী মালামাল আ ট ক

ছবি: নিজস্ব


বর্ডার গার্ড বাংলাদেশ, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)র অভিযানে সিলেট ও সুনামগঞ্জের দায়িত্বরত বিওপির অভিযানে ১ কোটি ৩০ লক্ষ টাকার ভারতীয় পন্য সামগ্রি আটক করা হয়েছে। 

বৃহস্পতিবার ৪৮ বিজিবির এক প্রেস রিলিজে জানানো হয়  ১৬ জানুয়ারি ২০২৫ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, শ্রীপুর, পান্থুমাই, ডিবিরহাওর, দমদমিয়া, উৎমা, বিছনাকান্দি, সংগ্রাম, সোনালীচেলা, তামাবিল, প্রতাপপুর এবং সোনারহাট বিওপি কর্তৃক অভিযান পরিচালনা করা হয়েছে। 

 এ সময় অভিযানে বিপুল পরিমান ভারতীয় কমলা, চিনি, মহিষ, গরু, কিসমিস, জিরা, সাবান, মদ, বাংলাদেশ থেকে পাচারকালে রসুন, শিং মাছ এবং চোরাচালানী মালামাল পরিবহনে ব্যবহৃত ট্রাক আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, আটককৃত মালামালের আনুমানিক বাজার মূল্য- ১,২৯,৮৯,২০০.০০ (এক কোটি উনত্রিশ লক্ষ উননব্বই হাজার দুইশত) টাকা সমপরিমাণ। 

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান, পিএসসি বলেন, উর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক